অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে যুগে মানুষ মোবাইল ছাড়া অচল। সেখানে প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রিপেইড মোবাইল রিচার্জের খরচ। এই নিয়ে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। রিচার্জ করার সময় বেশিরভাগ মানুষ এখন সবচেয়ে সাশ্রয়ী প্ল্যানটি খোঁজেন। এয়ারটেলের ২৮ দিনের আনলিমিটেড ৫জি ডেটা প্ল্যান (Airtel Prepaid Recharge Plan) এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ টাকা। ফলে অনেকেই এক বছরের রিচার্জ প্ল্যানের দিকে ঝুঁকছেন। এয়ারটেলের একটি এক বছরের প্রিপেইড রিচার্জ প্ল্যান ৩,৫৯৯ টাকায় পাওয়া যায়। তবে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই রিচার্জে গ্রাহকরা এখন সঞ্চয় করতে পারেন ১৫০ টাকা। রিলায়েন্স জিও (Reliance Jio)-এর এক বছরের প্ল্যানেও মিলবে এই সুবিধা। আপনার যদি ভিসা প্ল্যাটিনাম ডেবিট বা ক্রেডিট (Visa Platinum Debit/ Credit) কার্ড থাকে, তবে পেটিএম (Paytm) অ্যাপের মাধ্যমে এই সাশ্রয়ের সুবিধাটি নিতে পারবেন। কীভাবে করবেন ১৫০ টাকা সাশ্রয়, আসুন জেনে নেওয়া যাক।
Airtel ও Jio রিচার্জে সরাসরি ১৫০ টাকা সাশ্রয় করার সুযোগ
একমাত্র পেটিএম ইউপিআই অ্যাপের মাধ্যমেই এয়ারটেল বা জিও-র বার্ষিক রিচার্জে এই সঞ্চয়ের সুবিধাটি পাওয়া যাবে। এর জন্য, আপনাকে পেটিইএম অ্যাপে ‘মোবাইল রিচার্জ’ অপশনে গিয়ে যে নম্বরটি রিচার্জ করতে চান সেটি বেছে নিতে হবে। নম্বরটি সিলেক্ট করার পর, একাধিক এয়ারটেল বা জিও প্ল্যানের তালিকা প্রদর্শিত হবে। প্ল্যানটি বেছে নেওয়ার পর ‘অফার্স ফর ইউ’ অপশনে যেতে হবে। সেখানে ‘ব্যাংক অফার’ অপশনের অধীনে ভিসা প্লাটিনাম বা ভিসা ক্লাসিক ডেবিট কার্ডে ১৫% ছাড়ের অফার রয়েছে, যার ফলে ১৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এছাড়াও, পেটিএম অ্যাপে আরও অনেক অফার পাওয়া যায়, যা রিচার্জে ছাড় দিতে পারে।
বার্ষিক প্ল্যান কীভাবে লাভবান হবেন?
বার্ষিক রিচার্জ করলে ২৮ দিনের রিচার্জ প্ল্যানের তুলনায় বেশি লাভবান হওয়া যায়। ২৮ দিনের মোবাইল রিচার্জের ক্ষেত্রে ৩৬৫ দিন কভার করার জন্য গ্রাহককে বছরে ১২ বারের পরিবর্তে ১৩ বার রিচার্জ করতে হয়। সেখানে ৩৬৫-দিনের বার্ষিক রিচার্জ আরও সাশ্রয়ী, কারণ মাসের হিসেবে এর খরচ কম হয়।
আর পড়ুন: পশ্চিমবঙ্গে কার্যকর APAAR আইডি, কীভাবে বানাবেন এই কার্ড? জেনে নিন
যেমন, এয়ারটেলের বার্ষিক প্রিপেইড রিচার্জের সাথে ভিসা প্ল্যাটিনাম বা ক্লাসিক ডেবিট কার্ডের অফার ব্যবহার করে প্রতি মাসে ২৮৭ টাকাতেই ৩৬৫ দিনের আনলিমিটেড ৫জি প্ল্যান পাওয়া যায়। প্ল্যানটির আসল দাম ৩,৫৯৯ টাকা। ১৫০ টাকা ছাড়ের পর গ্রাহককে দিতে হবে মোট ৩,৪৪৯ টাকা, যা প্রতি মাসে ২৮৭ টাকা করে পড়ে। মোবাইল রিচার্জ প্ল্যানের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে কৌশলটি গ্রাহকদের কিছুটা সাশ্রয় করতে সাহায্য করবে।










