বছরভর দামি রিচার্জের ঝঞ্ঝাট শেষ, ফের ৩০০ টাকায় লঞ্চ হল Jio প্রাইম

Published:

Reliance Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল রিলায়েন্স জিও (Reliance Jio)। সংস্থার 10 বছর পূর্তি উপলক্ষ্যে তাদের লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য 10 বছরের প্রাইম মেম্বারশিপ পুনরায় চালু করার ঘোষণা করেছে। যারা এই প্রাইম মেম্বারশিপ সাবস্ক্রাইব করবেন, তাদের জন্য যে কোনও প্ল্যানের মূল্য গোটা বছর ধরে অপরিবর্তিত থাকবে। এমনকি কোম্পানি 299 টাকার প্ল্যানটিও ফিরিয়ে এনেছে। ফলে গ্রাহকদের জন্য তা হতে চলেছে দারুণ সুখবর।

গ্রাহকদের বিরাট উপহার দিল Jio

জানিয়ে রাখি, জিওর এই নতুন প্রাইম মেম্বারশিপের জন্য ব্যবহারকারীদেরকে 300 টাকা খরচ করতে হবে। এমনকি এই মেম্বারশিপ পোস্টপেইড এবং প্রিপেইড উভয় গ্রাহকদের জন্যই উপলব্ধ বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। তবে ব্যবহারকারীরা আগামী বছরের 5 সেপ্টেম্বরের মধ্যেই এই মেম্বারশিপ নেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে রিচার্জ খরচের দাম বাড়লেও গ্রাহকদের পকেটের উপর বাড়তি চাপ পড়বে না। এমনকি প্রাইম মেম্বারশিপে ব্যবহারকারীদেরকে 300 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা নতুন JioHome বা JioPC কানেকশন ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি ব্যবহারকারীরা 300 টাকার একটি ক্যাশব্যাক ভাউচার পাবে, যা তারা মাই জিও অ্যাপ, জিও স্টোর কিংবা জিওর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিডিম করতে পারবে।

তবে জিও তাদের 299 টাকার প্ল্যানটি আবারও চালু রাখার ঘোষণা করেছে। এই প্ল্যানটির মেয়াদ থাকবে 28 দিন। এই প্ল্যানের আওতায় ব্যবহারকারীরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধা পাবে। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাবে। তাছাড়া মিলবে রোজ 100টি করে এসএমএস এর সুবিধা। অন্যদিকে ওটিটির সুবিধার জন্য এই প্ল্যানটিতে পাওয়া যাবে JioHotstar এর সাবস্ক্রিপশন, গুগল জেমিনি প্রো, এবং 500GB ক্লাউড স্টোরেজ।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারির সাথে 144Hz ডিসপ্লে, অসাধারণ ফোন লঞ্চ করছে Realme

পাশাপাশি জিও সম্প্রতি তিনটি নতুন সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে। প্ল্যান তিনটিতে যথাক্রমে 27 দিন, 84 দিন এবং 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি এগুলিতে সবমিলিয়ে মোট 15টি ওটিটি অ্যাপের সুবিধা মিলবে। সাথে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধা তো থাকছেই। আর এই প্ল্যানগুলির দাম যথাক্রমে 200 টাকা, 550 টাকা এবং 2000 টাকা। তবে সবকিছুর মধ্যেও মেম্বারশিপের এই সুযোগ যে গ্রাহকদের জন্য বড় সুখবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও Jio Recharge