সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) এবার তাদের প্রিমিয়াম রিটেইল মডেলগুলোর উপর বিরাট ছাড়ের ঘোষণা করেছে। হ্যাঁ, গ্র্যান্ড ভিটারা (Grand Vitara) থেকে শুরু করে ইনভিক্টো বা জিমনি, প্রতিটি গাড়িতেই মিলছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং অন্যান্য অফারের সুবিধা।
Grand Vitara তে 1.75 লক্ষ টাকা ছাড়
এই মাসের সবথেকে বেশি আকর্ষণীয় অফার থাকছে Grand Vitara এর উপরে। এই মডেলের জিরো রোড ট্যাক্স এবং পাঁচ বছরের বর্ধিত ওয়ারেন্টি সহ মোট 1.75 লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। সঙ্গে মিলবে 80 হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস অথবা 65 হাজার টাকা স্ক্র্যাপেজ অফার। এদিকে বেস ভেরিয়েন্টের সিগমা মডেলে 1.08 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আর অন্যান্য মডেলের ক্ষেত্রে পেট্রোল মডেলে 85 হাজার টাকা এবং সিএনজি মডেলে 70 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে।
মারুতি সুজুকি Invicto তে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড়
এদিকে মারুতির সবথেকে দামি মডেল Invicto তে এমাসের সবথেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, 50 হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এবং 1.5 লক্ষ টাকা এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে মোট 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা নিতে পারবে গ্রাহকরা। ফলে এটি হতে চলেছে ধামাকাদার অফার।
মারুতি সুজুকি Fronx
Fronx এর টার্বো পেট্রোল ভেরিয়েন্ট কিনলে এবার ক্রেতারা মোট 55 হাজার টাকা পর্যন্ত ছাড় পাবে বলে জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে 40 হাজার টাকা সরাসরি ক্যাশ ডিসকাউন্ট। কিন্তু অন্যান্য ভেরিয়েন্টে ছাড়ের পরিমাণ সর্বাধিক 15 হাজার টাকা পর্যন্ত।
আরও পড়ুন: পয়লা বৈশাখে প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছা, রইল হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা
মারুতি সুজুকি Baleno ও Ignis
এদিকে যারা Baleno গাড়ি পছন্দ করেন, তাদের জন্য রয়েছে সুখবর। কারণ, জনপ্রিয় এই মারুতির পেট্রোল মডেলে 40 হাজার টাকা এবং সিএনজি মডেলে 35 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে Ignis গাড়িটিতে ম্যানুয়াল বা এএমটি উভয় ভেরিয়েন্টেই মিলছে 50 হাজার টাকা ছাড়। তাই এই এপ্রিল মাস হতে চলেছে মারুতি সুজুকির গাড়ি কেনার জন্য একেবারে ধামাকাদার সময়।










