সৌভিক মুখার্জী, কলকাতা: রেকর্ড গড়ল মারুতি সুজুকির (Maruti Suzuki) এই গাড়ি। বরাবরই ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করে এসেছে এই কোম্পানি। তবে কোম্পানির জনপ্রিয় ক্রস ওভার মারুতি সুজুকি Fronx এবার বিক্রির দিক থেকে ইতিহাস সৃষ্টি করে ফেলল। এই গাড়িটি ভারত থেকে রফতানির ক্ষেত্রে 2 লক্ষ ইউনিট মাইলফলক অতিক্রম করেছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, মাত্র 38 মাসের কম সময় এই সাফল্য অর্জন করেছে কোম্পানি।
বিরাট রেকর্ড মারুতি সুজুকির
বলে রাখি, 2023 সালের জুন মাসে মারুতি সুজুকি Fronx রফতানি শুরু করে। এই মেড ইন ইন্ডিয়া এসইউভি-টি খুব দ্রুত বিদেশের বাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে। এমনকি বর্তমানে এই গাড়িটি বিশ্বজুড়ে প্রায় 90টি দেশে রফতানি হচ্ছে বলেই খবর। সবথেকে বড় ব্যাপার, দেশীয় এবং রফতানি, উভয় চাহিদা মেটাতে গুজরাটে অবস্থিত মারুতি সুজুকির উৎপাদন কেন্দ্রে এই মডেল তৈরি হচ্ছে।
এদিকে Fronx এর রফতানি বৃদ্ধির সবথেকে আকর্ষণীয় দিক এর গতি। কারণ, এই মডেল মাত্র 25 মাসে 1 লক্ষ রফতানির মাইলফলক স্পর্শ করেছিল। কিন্তু পরবর্তী 1 লক্ষ ইউনিট যোগ করতে সময় লাগে মাত্র 13 মাস। এমনকি এটি বিশ্ববাজারে অন্যান্য মডেলের তুলনায় অনেকটাই এগিয়ে। কোম্পানির দেওয়া একটি তথ্য অনুযায়ী, 2024-25 অর্থবর্ষে মারুতি সুজুকি Fronx রফতানির তালিকায় দেশের অন্যান্য গাড়িগুলি তুলনায় শীর্ষে অবস্থান করছিল। এদিকে এই কম্প্যাক্ট ক্রস ওভার গাড়িটি সামগ্রিক বৈদেশিক বিক্রির ক্ষেত্রেও সবথেকে বেশি অবদান রেখেছে।
আরও পড়ুন: ৭৭০০ কোটি দিলেও বকেয়া ডিএ পায়নি সিংহভাগ কর্মী, তালিকা চাইল সুপ্রিম কোর্ট
মারুতির ব্যবসা শক্তিশালী করার পিছনে এই গাড়ির অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে মারুতি সুজুকি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মারুতি সুজুকি Fronx এর 2 লক্ষ ইউনিট রফতানি সম্পন্ন করা বিশ্ববাজারে এই মডেলটির চাহিদা এখনও পর্যন্ত ক্রমবর্ধমান। তবে এই মডেলের দামও শুরু হয় মধ্যবিত্তদের বাজেটের মধ্যে। মাত্র 6 লক্ষ টাকা থেকে শুরু এই গাড়ি ভারত সহজ গোটা বিশ্বের বাজার কাঁপাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।










