হাওড়ায় নাবালিকা খুন, নৌকাডুবিতে ৫০০ মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১৬ জুলাই)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার। হাওড়ায় নাবালিকা খুন, নৌকাডুবিতে ৫০০ মৃত্যু, সোনম ওয়াংচুককে নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অভিষেকের পিএ-র খোঁজে পাঞ্জাবে বাংলার পুলিশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে এবার পাঞ্জাব সীমান্তে পৌঁছে গেল পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু অল্পের জন্য বেঁচে দিয়েছেন তিনি। যদিও পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গোটা দেশজুড়ে যেভাবে চাল বিছানো রয়েছে তাতে বেশিদিন পালিয়ে যাওয়া সম্ভবপর হবে না। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও এদিন আইনজীবী না আসার কারণে তাঁর বিরুদ্ধে আগামী মঙ্গলবার পর্যন্ত কোনও পদক্ষেপ নিতে নিষেধাজ্ঞা ছাড়ি করা হয়েছে। পাশাপাশি সোমবার এই মামলার শুনানি হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বন্ধ হচ্ছে বর্ধমান স্টেশনের ক্লোক রুম

এবার বর্ধমান স্টেশনের ক্লোক রুম বন্ধ করার সিদ্ধান্ত নিল নিলে পূর্ব রেল। ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনে ক্লোক রুমটি আগামী ২০ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হবে। যাত্রীদের অসুবিধা জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফ থেকে। আসলে বেশিরভাগ প্রধান স্টেশনে ক্লোক রুম এবং লকার রয়েছে, যেখানে নির্ধারিত চার্জ পরিশোধ করে লাগেজ রাখা যায়। কিন্তু তা বন্ধ হয়ে যাওয়ায় যে নিয়মিত যাত্রীরা বিপাকে পড়বেন তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ১, আহত অন্তত ১২০

রথযাত্রা উপলক্ষে রণক্ষেত্রে রূপ নীল ওড়িশার পুরী। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। এমনকি একজনের মৃত্যুর খবর মিলেছে। আহতদেরকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। আসলে প্রতিবছরই মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় একেবারে উপচে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভিড়ের মধ্যে এই ঘটনা ঘটেছে বলেই খবর। শ্বাসকষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় যাদের ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

বঙ্গোপসাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনা। রোহিঙ্গা শরণার্থীদের একটি দুটি নৌকা ডুবে অন্তত ৫০০ জনের মৃত্যু হতে পারে বলেই জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। আসলে মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল ওই নৌকা দুটি। এমনকি তাদের মধ্যে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী হিসেবে বেশ কিছুজন যোগ দিয়েছিল। একটি নৌকায় ২৫০ জন ছিল, এবং অপর আরেকটি নৌকায় ২৮০ জন যাত্রী ছিল। কিন্তু সেটি আয়েয়ারওয়াডি উপকূলের কাছে এসে ডুবে গিয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বাংলার একাধিক মাদ্রাসায় চলছে চিরুনি তল্লাশি

রাজ্যজুড়ে মাদ্রাসায় নজরদারি চালাবে প্রশাসন, এ কথা আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সূত্র ধরে আর্থিক অনিয়মের অভিযোগে গোটা দেশের ১৩ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। তবে এতে বাংলার দুটো মাদ্রাসাও রয়েছে। উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোর স্কোয়াডের সঙ্গে নামানো হয় ইডিকে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ এবং হাড়োয়াতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাগুলিতে অবৈধ কার্যকাপ এবং বেআইনি লেনদেনের অভিযোগ উঠত। এমনকি তৃণমূল নেতাদের যোগসূত্র রয়েছে বলেও খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

মাত্র ২ মাস ১০ দিনের মধ্যেই রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। আজ বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাঁধাকৃষ্ণানেরর সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এমনকি সাংসদ পদ ছাড়ার পর আজ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তিনি দেখা করেছেন। এ নিয়ে জল্পনা চলছে যে, তিনি হয়তো এবার বিজেপিতে যোগদান করতে পারেন। যদিও কোয়েল মল্লিকের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) সোনম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রকে কড়া নির্দেশ হাইকোর্টের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ১৯ দিন ধরে অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। তবে শারীরিক অবস্থা তাঁর শোচনীয়। ডাক্তারদের দাবি অনুযায়ী, তাঁর আয়ু বেশি দিন নেই। তাঁকে বাঁচানোর জন্যই গতকাল দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়, এবং এ বিষয়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান। এই কারণে নিয়মিত তাঁর মেডিকেল পরীক্ষা করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করতে হবে। আর তাঁর জীবন বাঁচানোর জন্য সরকারকে সমস্ত রকম চেষ্টা করতে হবে। এমনকি কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছে হাইকোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হাইকোর্টে বিজেপি নেতাদের ১৭ ‘হুমকি ভাষণ’ তুললেন অভিষেক

ডিজে মামলা নিয়ে এমনিতেই বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ডিজে ভাষণের মামলায় নিজের পক্ষে সওয়াল করতে গিয়ে বিজেপির নেতাদের বিরুদ্ধে ভয় এবং হুমকি ভাষণের মোট ১৭টি সারাংশ তুলে ধরে তিনি কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা করেছেন। এমনকি আগামী সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যে বিজেপি নেতাদের নির্বাচন চলাকালীন শত্রুতাপূর্ণ এবং প্রতিহিংসামূলক হুমকির ভাষণ রয়েছে বলেই দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও গতকাল তিনি বিধাননগর আদালতে কণ্ঠস্বর নমুনা জমা দিতে গিয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ইসরো থেকে একযোগে পদত্যাগ শতাধিক বিজ্ঞানীর

ইসরো থেকে একসঙ্গে ১০০ জনের বেশি বিজ্ঞানী চাকরি ছেড়ে দিলেন। এমনকি তাদের মধ্যে চন্দ্রযান-৩, এলভিএম-৩ ইত্যাদি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই। আসলে ইসরো তাদের কর্মী বা বিজ্ঞানীদের স্বেচ্ছায় অবসরের অনুমোদন দিয়েছিল। কিন্তু পদত্যাগের ঢেউ বাড়তে আবারও ২০২০ সালে নিয়মগুলি বাতিল করা হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান জানিয়েছেন যে, এটা সত্যি যে অনেকেই চলে যাচ্ছেন। কিন্তু এটা প্রতিষ্ঠানের অংশ। কেউ চলে গেলে অন্য কেউ দায়িত্ব নেবে। আমরা পুরো পরিস্থিতি সামাল দিচ্ছি। উল্লেখ্য, বর্তমানে ১৪,৬০০ এর বেশি কর্মী কর্মরত রয়েছেন ইসরোতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) হাওড়ায় খুন দশম শ্রেণির নাবালিকা

ভরসন্ধ্যায় হাওড়ার আন্দুলে নৃশংস ঘটনা। প্রেমে প্রত্যাখ্যান করার কারণে রাগের বসে খুটিরবাজার চাঁদনী বাগান এলাকায় রাস্তার মাঝে দশম শ্রেণীর এক কিশোরীকে ছুরির কোপ দিয়েছে এক যুবক। তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই নাবালিকার। তবে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যে অভিযুক্ত সমীর দাস নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বীরভূমের বাসিন্দা হলেও কর্মসূত্রে হাওড়ায় থাকেন, এবং রিত্তিকার বাড়ি আন্দুলের মহিয়াড়িতে। স্থানীয়রা তাঁর শাস্তির দাবি জানাচ্ছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন