ওয়াংচুকের অনশন ভাঙন, অভিষেকের কার্যালয়ে বুলডোজার…! আজকের সেরা ১০ খবর (১৮ জুলাই)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ জুলাই, শনিবার। ওয়াংচুকের অনশন ভাঙন, অভিষেকের কার্যালয়ে বুলডোজার, ট্রেন বাতিলের ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শ্বশুর শ্লীলতাহানি করায় গোপনাঙ্গে ব্লেড চালাল পুত্রবধূ

উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। শ্বশুরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শ্লীলতাহানির অভিযোগ তুলে এবার তাঁর গোপনাঙ্গে ব্লেড চালাল গৃহবধূ। এমনকি গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ঘটনায় অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। স্থানীয়রা বলছে, ২৩ বছর বয়সী ওই মহিলাকে ৬৭ বছর বয়সী শ্বশুর দীর্ঘদিন ধরেই অশালীন আচরণ করত। তবে এর আগে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনও তথ্য নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করকে পানিহাটির রাস্তায় ঘোরাল পুলিশ

এবার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে রাস্তায় ঘোরাল পুলিশ। আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে আজ তাঁকে রাস্তায় ঘোরানোর পাশাপাশি চোর চোর স্লোগান ওঠে। প্রসঙ্গত, এবার রত্না দেবনাথের বিরুদ্ধে তৃণমূলের টিকেটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু বিরাট ব্যবধানে হাঁটতে হয় তীর্থঙ্কর ঘোষকে। রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তীর্থঙ্কর এবং তাঁর বাবা নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই কারণেই তাঁকে গ্রেফতার করে রাস্তায় ঘুরিয়েছে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) সরকারি সাহায্য ছাড়াই মহাকাশে উপগ্রহ স্থাপনে সফল বিক্রম-১

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের প্রথম লঞ্চ ঘাট থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল দেশের সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম রকেট বিক্রম-১। হায়দ্রাবাদ ভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা স্কাইরুট এন্ড স্পেসের উদ্যোগে দেশের প্রথম এই বেসরকারি রকেট আকাশে সফলভাবে পৌঁছেছে। আজ সকাল সাড়ে এগারোটায় অন্ধ্রপ্রদেশের নির্দিষ্ট উৎক্ষেপণ কেন্দ্র থেকেই এটিকে লঞ্চ করা হয়। এমনকি সেই সময় সমস্ত ধাপ পর্যবেক্ষণ করে ইসরোর বিজ্ঞানীরা। তবে এটি ভারতের মহাকাশ গবেষণায় যে নয়া সাফল্য তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) তৃণমূলের অ্যাকাউন্টে হিসাব নেই ১৬৪ কোটি টাকার

তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে মামলা নতুন কিছু নয়। তবে এবার ১৬৪ কোটি টাকার হিসাব পাচ্ছেনা ইডি। জানা গিয়েছে, অ্যাকাউন্টে লেনদেন হলেও সেই টাকার কোনও হদিশ নেই। সেই কারণে এবার সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও প্রথমে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। যেখানে মোট ৪৪০ কোটি টাকা ছিল। তবে পরে আরও বারোটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। যদিও তিনটি অ্যাকাউন্ট হাইকোর্টের নির্দেশে ব্যবহার করার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। এমনকি সেখানে স্পেশাল অফিসারের মাধ্যমেই লেনদেন করা যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) হদিশ মিলল নিখোঁজ দময়ন্তী সেনের

গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন বছর ১৫-র কিশোরী রাইফেল শুটার দময়ন্তী সেন। শনিবার ভোরে রামকৃষ্ণপুর ঘাটে তাঁকে তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ি নিয়ে যান। আর মেয়েকে সুস্থ অবস্থায় দেখে পরিবারের সকলে খুশি হন। তবে সে জানায়, যে বাড়ি ফেরার আগে একাধিক জায়গায় ঘুরে বেড়িয়েছিল। এমনকি দিনকয়েক ধরে পড়াশোনা এবং খেলাধুলা নিয়ে সে চাপে ছিল। তাতেই নাকি মানসিক উদ্বেগ কাজ করছিল। সেই কারণেই আচমকা নিখোঁজ হয়ে যায়। তবে পুলিশ কমিশনারেট জানায়, ওর মা-বাবার সঙ্গে কিছু ইস্যু ছিল পড়াশোনা নিয়ে। তাই ও বেরিয়ে গিয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অভিষেকের কার্যালয়ে চলছে বুলডোজার

দুর্নীতির অপবাদে এমনিতেই বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর আমতলার কার্যালয় বৈধ প্ল্যান ছাড়া নির্মাণের অভিযোগে বুলডোজার পড়তে চলেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসকের দেওয়া একের পর এক নোটিশে জবাব না দেওয়ার কারণে এবার অভিষেকের কার্যালয় পুলিশ বাহিনীতে ঘিরে ফেলা হয়েছে। এমনকি বিল্ডিং এর সামনের অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, প্রয়োজনীয় নিয়মকানুন না মেনে সম্পূর্ণ বেআইনিভাবেই ওই বিল্ডিং তৈরি করা হয়েছিল। সেই কারণেই বুলডোজার নামানো হয়েছে আজ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বেড়াচাঁপা গড় থেকে হাওড়া নতুন বাস

বুধবার থেকে বেড়াচাঁপা গড় থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত ৬২ কিলোমিটার দীর্ঘ বেসরকারি বাস পরিষেবার নতুন সূচনা হল। জানা গিয়েছে, প্রতিদিন এই বাস চলবে। তবে এতদিন পর্যন্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পেত। তবে বেসরকারি বাসে অসুস্থ যাত্রীদের জন্য সেই পরিষেবা চালু করেছে সরকার। উত্তর ২৪ পরগনার হাড়োয়া, দেগঙ্গা, বসিরহাট, বাদুড়িয়া, বিভিন্ন অঞ্চল থেকে কলকাতার একাধিক হাসপাতাল বা হাওড়া স্টেশনে যাতায়াতের জন্য এতদিন কোনও সরকারি বাস রুট ছিল না। সেই কারণেই এই বাস পরিষেবা চালু করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) পাক সীমান্তে ভারী গোলাবর্ষণ ভারতীয় সেনার

অপারেশন সিঁদুরের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণা রেখা বরাবর চলল ভারতীয় সেনার গুলি। জানা গিয়েছে, রাজৌরি জেলার তারকুন্ডি ফরওয়ার্ড এলাকায় গতকাল রাতে পাকিস্তানিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সূত্র দেড় ঘন্টার বেশি গুলির লড়াই চলে দুই পক্ষের মধ্যে। তবে এতে কোনও ভারতীয় সেনা বা নাগরিকের হত্যার খবর মেলেনি। শনিবার ভোর থেকে সেনাবাহিনী তারাকুন্ডি এবং সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি ওই এলাকায় নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়। এমনকি ড্রোন থেকে শুরু করে অন্যান্য নজরদারি ব্যবস্থা চালানো হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা

হাওড়া ডিভিশনে নন ইন্টারলকিং কাজের জন্য বহু ট্রেন চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকব বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ করে প্ল্যাটফর্ম নম্বর ২৪ চালু করার জন্য হাওড়া ডিভিশনের হাওড়া লিঙ্ক কেবিনে আগামী ২৪ জুলাই বিকাল ৫ টা থেকে ২৭ জুলাই সকাল ৫ টা অর্থাৎ ৬০ ঘন্টা নন ইন্টারলকিং এর কাজ হবে। সেই ক্ষেত্রে ২৪ এপ্রিল থেকে কিছু ট্রেন বাতিল থাকবে। যেগুলি হল— ৩৮৮০১ হাওড়া মেদিনীপুর গ্যালপিং লোকাল, ৩৮৭০৩ হাওড়া খড়গপুর লোকাল, ৩৮৮০৩ হাওড়া মেদিনীপুর লোকাল, ৩৮৭০৫ হাওড়া খড়গপুর লোকাল, ৩৮৯০৩ হাওড়া আমতা লোকাল, ৩৮৮০৫ হাওড়া মেদিনীপুর লোকাল ইত্যাদি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সোনম ওয়াংচুকের অনশন ভাঙন

দীর্ঘ ২০ দিন অনশনে থাকার পর আজ দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে ওই স্থান থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করেছে। তাঁর শারীরিক অবস্থা একেবারে জরাজীর্ণ। অনশন ভাঙিয়ে কোনওক্রমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে ককরোচ জানাতে পার্টির নেতা অভিজিৎ দীপকে অভিযোগ করেন যে, যন্তরমন্তরে বিক্ষোভ চলাকালীন তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এমনকি দিল্লি পুলিশ তাঁকে মারধর করেছে। সেই কারণেই আজ থেকে সোনম ওয়াংচুকের পরিবর্তে তিনি নিজেই অনশনের ঘোষণা করলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন