সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ জুলাই, বুধবার। কল্যাণকে সাসপেন্ড, দিল্লি আন্দোলনে অরিজিৎ, ওবিসি তালিকা থেকে বাদ ৭৪টি সম্প্রদায়, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ওবিসি তালিকা থেকে বাদ ৭৪টি সম্প্রদায়
ওবিসি সংক্রান্ত মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। ১৮ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার ওপর কোনও রকম অন্তবর্তী স্থগিতাদেশ দেয়নি আদালত। এবার ওবিসি তালিকা থেকে বাদ পড়েছে মোট ৭৪টি জনগোষ্ঠী। প্রসঙ্গত তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু রাজ্যে সরকারের পাদাবদল হতেই বিজেপি সরকার সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা প্রত্যাহার করে নেয়, এবং হাইকোর্টও সেই মূল রায় বহাল রেখেছে। এতে বেশ কিছু সম্প্রদায়ের সমস্যা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ককরোচদের পাশে দাঁড়িয়ে ফের বিস্ফোরক অরিজিৎ সিং
গতকাল দিল্লির আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অরিজিৎ সিং। তবে ছাত্র যুবদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার কারণে অনেকের সমালোচনার শিকার হয়েছিলেন গায়ক। এবার আজ আরও বড় মন্তব্য করলেন তিনি। তিনি জানিয়েছেন যে, কেউ আমাকে সম্মান করে কিনা তা নিয়ে আমি চিন্তিত নই। আমি কারো মতামত নিয়ে মাথাও ঘামাই না। কারণ প্রত্যেকের মতামত ভিন্ন ভিন্ন। আপনি আমার ভক্ত বলে যে আমি মিষ্টি কথায় কথা বলব এমনটা নয়। আপনি আমার সব প্লেলিস্ট মুছে দিয়ে আমার অস্তিত্বকে ভুলে যেতে পারেন। কিন্তু আমি আমার মত পরিবর্তন করব না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) বাংলায় ৭ম বেতন কমিশনের অনুমোদন
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলায় সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিলেন রাজ্যপাল আরএন রবি। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই বেতন কমিশন কার্যকর করা হবে। এমনকি চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে। জানা গিয়েছে, এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তীকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পার্থ মুখোপাধ্যায় পার্থপ্রতিম পালকে এবং দেবীপ্রসাদ করনাম। যদিও ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠনের কথা বললেও রাজ্য সরকার সেই দাবি মান্যতা দেয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ২০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা
এবার রাজ্যে একধাক্কায় ২০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগের সরকার ভারতীয় ন্যয় সংহিতা মানেনি। পুলিশ দপ্তরটিকে যতটা সম্ভব নিচে নামিয়ে আনার চেষ্টা করেছে। তৃণমূল সরকার বছরের পর বছর ধরে মতামত জানানোর সুযোগ দেয়নি। পুলিশে এই সরকারের আমলে কোনও নিয়োগই হয়নি। এমনকি রাজ্যে এই মুহূর্তে মোট পদ রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৩৪৪ টি। যার মধ্যে ৪৩ হাজার ৭৩টি পদ এখনও ফাঁকা। আর পুজোর আগে ১৬ হাজার কনস্টেবল রাস্তায় নামবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) হাইরোডে টোটো-অটো চলাচল বন্ধ নিয়ে জেলা শাসকের কাছে নোটিশ
হাইরোডে টোটো চলবে না এ কথা আগেই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এবার তা নিয়েই প্রত্যেকটি জেলা শাসকের কাছে পাঠানো হল নোটিশ। স্পষ্ট জানানো হয়েছে, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে বা যে কোনও বড় রাস্তায় টোটো চলাচল সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হবে। এমনকি তিনি স্পষ্ট জানিয়েছেন যে, টোটো চলাচলের বিরুদ্ধে তিনি নন, বরং বড় বড় রাস্তা বা মেইন রোডে বাস বা অন্যান্য বড় গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। যানজট রুখার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি রাগ করে একুশে জুলাইয়ের মঞ্চ ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন। তবে লোকসভার গোটা বাদল অধিবেশন থেকে এবার সাসপেন্ড করে দেওয়া হল তৃণমূল সাংসদকে। জানা গিয়েছে, মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে এরকম পদক্ষেপ নিয়েছে লোকসভার স্পিকার অফিস। আসলে তৃণমূল থেকে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কল্যাণের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলা সাংসদদের গালিগালাজ করেছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) সিজেপির মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
দিল্লির সিজেপি মামলায় হস্তক্ষেপ করল না দেশের সর্বোচ্চ আদালত। ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং বিক্ষোভের ঘটনা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়েছেন যে, আমাদের সময় এবং আপনাদের সময় নষ্ট করবেন না। এমনকি ভিডিও দেখানোর চেষ্টা করলে বিচারপতি জানিয়েছেন, আমরা কোনও ভিডিও দেখতেও চাই না। আসলে ২০ জুলাই সোমবার ককরোচ জনতা পার্টির ডাকে হাজার হাজার মানুষ দিল্লির রাজপথে নেমেছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। তবে সেখানেই এই ধুন্ধুমার ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ২১ জুলাই মঞ্চে কল্যাণকে প্রকাশ্যে ধমক মমতার
গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি লক্ষ্য করা যায়। অভিযোগ ওঠে, নির্ধারিত সময়ের থেকে বাইরে গিয়ে টানা ২২ মিনিট ধরে বক্তৃতা দিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই কারণে আরও বেশ কয়েকজন বক্তৃতা দিতে পারেননি। এরপর মঞ্চ থেকে রেগে বেরিয়ে গিয়েছিলেন কল্যাণ। যদিও পরে অসুস্থতার কারণে মঞ্চ ছেড়ে বেরিয়েছেন বলে জানা যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। তবে ফেসবুক পোস্টে আজ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তৃণমূলের সাংসদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কোষাধ্যক্ষকে তলব ইডির
আরও বিপাকে পড়ল তৃণমূল কংগ্রেস। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কোনও ভাবেই স্বস্তি পাচ্ছে না কালীঘাট তৃণমূল। এবার কালীঘাট তৃণমূলের বর্তমান কোষাধ্যক্ষ তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, চলতি সপ্তাহে তাঁকে দলের সমস্ত অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র নিয়ে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আধিকারিকরা তাঁর কাছ থেকে বেশ কিছু লেনদেনের বিষয়ে জানতে চায়। কারণ, এখনও পর্যন্ত ১৬৪ কোটি টাকার গরমিল লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) দুর্ঘটনায় আহত ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী
ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতী টুডু। সূত্রের খবর, আজ সকালে তিনি একটি গাড়ি করে বাঁকুড়ায় যাচ্ছিলেন। তখন পূর্ব বর্ধমানের সারুল এলাকায় ফ্লাইওভারের উপর দুর্ঘটনা ঘটে। তবে মন্ত্রীর স্ত্রীর মাথায় সিটি স্ক্যান, এবং এক্সরে করা হচ্ছে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে। আবার অন্যদিকে ড্রাইভার মঙ্গল মুরমুর চিকিৎসা চলছে। আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা মারে। তারপর তাদের গাড়িতে সজোরে ধাক্কা মেরেছিল। আর এতেই এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










