সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ অক্টোবর, মঙ্গলবার। বাংলায় উপনির্বাচন, ভয়াবহ বিমান দুর্ঘটনা, হুমায়ুন কবীর গ্রেফতার….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) হরিণঘাটা ৬০০ কোটি বিনিয়োগ রিলায়েন্সের
এবার হরিণঘাটায় বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এ কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড নদীয়া জেলায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে। সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই শাখা প্রতিষ্ঠান একটি ফুড পার্ক তৈরি করবে। জানা যাচ্ছে, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী সেখানে ক্যাম্পা কোলার উৎপাদন কেন্দ্র তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রিলায়েন্স প্রকল্পের ভূমিপুজো ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এমনকি এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলাদের
রেজিনগর এবং নন্দীগ্রামের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজ্যের রাজনীতি। তবে নন্দীগ্রামে এবার বিজেপির কর্মীদের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। সুভানি চকে ভোটের স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। বেশ কিছু মহিলা ভোট না দিয়ে ফিরে গিয়েছেন বলেই খবর। এক মহিলা জানিয়েছেন যে, “আমার স্লিপ নিয়ে নিয়েছে। বিজেপির লোকজন এসব কাজ করছে। তাই ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকেই বিজেপির পোলিং এজেন্ট জোরপূর্বক আমাদের থেকে স্লিপ কেড়ে নিচ্ছে।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযান বিরোধী সাংসদদের
এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের উত্তাল রাজধানী। আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খর্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেকসহ একাধিক সাংসদ আজ এগারোটা নাগাদ এই মিছিল শুরু করে। তবে সংসদ অভিমুখে যাওয়া মাত্রই একের পর এক এমপিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এমনকি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেককেই বাসে তুলে নিয়ে যাওয়া হয় বলেই খবর। সবচেয়ে বড় ব্যাপার, রাহুল গান্ধী ব্যারিকেডে উঠে বিক্ষোভ দেখান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) জম্মু থেকে শনাক্ত ৬০০ বাংলাদেশি
অবৈধ বাংলাদেশিতে ফের উত্তাল ভারত। এবার শিরোনামে কাশ্মীর উপত্যকা। জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালিয়েছে। জানা যাচ্ছে, ১৫০ জন বাংলাদেশি নাগরিককে জম্মু থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরা নিয়ে আসা হয়েছে। এমনকি ৬০০ জনকে শনাক্ত করা হয়েছে বলেও খবর। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিটিয়ে বসবাস করছে তারা। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় কমিটি মোট ৫০৪ জন বাংলাদেশি নাগরিককে তালিকাভুক্ত করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) স্কুলের ক্লাসঘোর বসবাস চন্দ্রকোনার প্রধান শিক্ষকের
রাতের বেলায় স্কুলের ক্লাসঘরে সংসার পেতে বসবাস করছেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ১ পঞ্চায়েতের ঝাঁকরা হাইস্কুলে। দিনের পর দিন পড়ুয়াদের ঘর দখল করে ওই প্রধান শিক্ষক কীভাবে একা থাকছেন তা নিয়ে চর্চা শুরু হয়েছিল আগেই। তবে এ নিয়ে আজ বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। প্রধান শিক্ষক সুকুমার মন্ডল নাকি স্কুলের সময় শেষ হয়ে যাওয়ার পরেও রীতিমতো বালিশ-বিছানা নিয়ে সেখানে থাকেন। তবে তাঁর বাড়ি ওই গ্রামেই। কিন্তু বাড়ি না গিয়ে স্কুলে দোতলার ওই ঘরে বসবাস করতেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) নাইজেরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা
ভয়াবহ দুর্ঘটনা নাইজেরিয়ায়। দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। বেনিন সিটি থেকে লাগোসগামী একটি নাইজেরীয় সামরিক বিমান দক্ষিণ-পশ্চিম ওন্দো রাজ্যে ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনায় ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য মিলিয়ে ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। এ বিষয়ে একজন জানিয়েছেন, এই ঘটনায় কারও বেঁচে থাকার আশা নেই। পাশাপাশি দেশটির বিদেশ মন্ত্রী বলেছেন, বায়ুসেনার ATR-42 বিমানটি বেনিন সিটি থেকে লাগোসে একটি নিয়মিত মিশনে ছিল। তবে ট্রাফিক কন্ট্রোলাররা সেটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেললেই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) হুমায়ুন কবীরকে গ্রেফতার পুলিশের
উপনির্বাচনে হুমায়ুন কবীরকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাড়তে জোর জবরদস্তি রেজিনগর দলীয় কার্যালয়ে গ্রেফতার করা হল আমজনতা উন্নয়ন পার্টির নেতাকে। সাতসকালে থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সবচেয়ে বড় ব্যাপার, ভোটে বাধা দিতে হলে মুগুর দিয়ে নিয়ে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন জেইউপি বিধায়ক। তবে হুমায়ুন বলেন যে, “পুলিশের সঙ্গে যুদ্ধে যাব। ভোট লুট হচ্ছে। সকাল থেকে রেজিনগরে ভোট লুট করা হচ্ছে। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।” এমনকি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পর্যন্ত গালাগালি করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) মহালয়ায় ৩০০০ ড্রোন শো কলকাতায়
মহালয়ায় এবার বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। কলকাতায় মহালয়ার অনুষ্ঠান ঘিরে থাকছে বিশেষ চমক। ইডেন গার্ডেনসে আয়োজিত মেগা অনুষ্ঠানের মধ্যে সবথেকে আকর্ষণীয় হতে চলেছে ৩০০০ ড্রোনের মিলিত শো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ড্রোনের মাধ্যমেই আকাশে মা দুর্গার আগমনকে তুলে ধরা হবে। এছাড়া ঢাক, ছো নাচ, গানসহ বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। মা দুর্গার আগমন থেকে বিসর্জন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) শুরু হল ক্লার্কশিপ পরীক্ষার আবেদন
অবশেষে শুরু হল পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ পরীক্ষার আবেদন। ২০২৪ সালের পরীক্ষার আবেদন শুরুর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। বিভিন্ন দপ্তরে ক্লারিক্যাল পদে নিয়োগের জন্য এই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যার মধ্যে উল্লেখযোগ্য হল লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। সবচেয়ে বড় ব্যাপার, মাধ্যমিক পাশ করলেই এই পদগুলোতে আবেদন করা যাবে। আবেদন শুরু হয়েছে ৬ অক্টোবর থেকে এবং আবেদন চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) প্রশান্ত বর্মনকে ডেডলাইন হাইকোর্টের
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে প্রথমে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করা হবে এবং বাজেয়াপ্ত করা হবে বলেই জানানো হয়েছে। বিচারপতির প্রশ্ন তোলেন, দীর্ঘদিন ধরে আত্মগোপন করা থাকা সত্ত্বেও কীভাবে সরকারি কোষাগার থেকে তাঁর বেতন দেওয়া হচ্ছে? এতদিন ধরে চেষ্টা করেও তাঁকে কেন গ্রেফতার করতে পারছে না পুলিশ? সেই সূত্রে এবার ৪৮ ঘণ্টা সময়সীমা দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










