হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দার্জিলিং-এ বাংলাদেশী আটক…! আজকের সেরা ১০ খবর (৭ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ আগস্ট, শুক্রবার। হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দার্জিলিং-এ বাংলাদেশী আটক, সুপ্রিম কোর্টে অভিষেক, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) কুণাল ঘোষের মামলা খারিজ করল হাইকোর্ট

এবার হাইকোর্টে খারিজ কুণাল ঘোষের করা মামলা। আসলে দিন কয়েক আগে বিধানসভার ভিতরে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়। তাঁকে বলতে দেওয়া হচ্ছে না এই অভিযোগকে কেন্দ্র করেই তিনি হাইকোর্টের দ্বারস্থ করেছিলেন। তবে আজ বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। আসলে তাঁর দাবি ছিল, বেশি বেশি বিজেপির বি টিমকে বলতে দেওয়া হচ্ছে। এমনকি তিনি ঋতব্রত তৃণমূলকে চরম কটাক্ষ করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) দার্জিলিং বেড়াতে এসে গ্রেফতার বাংলাদেশী যুবক

অনুপ্রবেশের বিরুদ্ধে প্রথম দিন থেকেই জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তবে এবার মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে দার্জিলিং বেড়ানোর উদ্দেশ্যে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করা হল। জানা যাচ্ছে, বুধবার সকালে ওই ব্যক্তি দার্জিলিং এর ম্যাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা। দক্ষিণ দিনাজপুর সীমান্ত পার হয়ে তিনি এপারে এসে পাকাপাকিভাবে বসবাস করার চেষ্টা করছিলেন। তাঁকে আপাতত হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) পুজোর আগেই গেরুয়াতে সাজল রবীন্দ্র সদন

নবান্ন, বিকাশভবনের পর এবার গেরুয়া রঙে উজ্জ্বল হয়ে উঠল রবীন্দ্রসদনের ফলক। তৃণমূলের জমানা থেকে এই ফলকের রঙ ছিল নীল-সাদা। কিন্তু রাজ্য সরকারের পরিবর্তন হতেই একাধিক সরকারি ভবনের রং পরিবর্তন করা হচ্ছে। প্রথমে নবান্ন সম্পূর্ণ গেরুয়া আলোয় ঢেকে ফেলা হয়েছিল। এমনকি তার নেমপ্লেট গেরুয়া করে দেওয়া হয়। তারপর বিকাশভবনেও সেই একই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এবার রবীন্দ্রসদনেও নেমপ্লেট গেরুয়া করে দেওয়া হল। এই বিষয়ে বিরোধীরা আক্রমণ করতে ছারছেন না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) বাড়ছে হাওড়া-কলকাতা পুরসভার ওয়ার্ড

এবার কলকাতা শহরের ওয়ার্ড পুনর্বিন্যাসের তালিকা প্রকাশ করল পুর এবং নগর উন্নয়ন দফতর। তবে সেই প্রস্তাবিত খসড়ায় কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে এবার ২০৯টি করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়ি ৬৮ করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কিন্তু হ্যাঁ, বালি পুরসভার ওয়ার্ড বিন্যাসে সেরকম কোনও পরিবর্তন আনা হচ্ছে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট পর্যন্ত খসড়া তালিকা সকলের অবগতির জন্য বিভিন্ন জায়গায় দেওয়া থাকবে। এছাড়া ওয়েবসাইটেও মিলবে এই তালিকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) সপ্তাহে দু’দিন ডিম দেবে স্কুল

এবার পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল নিয়ে আরও বড় ঘোষণা। এবার থেকে সপ্তাহে দেওয়া হবে দু’দিন করে ডিম। কিছুদিন আগেই ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার খবরকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছিল, এবার থেকে নাকি মিড ডে মিলে ডিম দেওয়া হবে না। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে ডিম বাদ যাবে না। তবে এবার মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। আর সেখানে আলোচনা করা হয়েছে যে সপ্তাহে দু’দিন করে ডিম দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন NCPI সাংসদরা

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূল ত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদ। হ্যাঁ, নরেন্দ্র মোদীর বাড়িতেই আজ হাজির হয়েছিলেন সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বৈঠক করে বেরিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের উন্নয়নের স্বার্থে একাধিক আলোচনা হয়েছে। পাশাপাশি শতাব্দী রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। প্রত্যেকের খোঁজখবর তিনি নিয়েছেন। প্রত্যেককে সংসদীয় এলাকায় গিয়ে উন্নয়নের কাজ করতে বলেছেন। আর যাদের বয়স ৪০ এর বেশি তাদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) নৈহাটির বড়মা মন্দিরে কমিটিতে ঠাঁই তৃণমূল ঘনিষ্ঠদের

তৃণমূলে জনানায় নৈহাটি মন্দিরে তোলাবাজির ঘটনা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। এমনকি মন্দির পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু মাস দুয়েক পর অবশেষে গঠিত হয় নতুন কমিটি, আর তৈরি হয় ২১ সদস্যের পরিচালনা কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা কমিটি। তবে সবথেকে বড় ব্যাপার, সেই কমিটিতেই জায়গা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের তিনজন সদস্য। এ নিয়ে আবার সুর চড়াচ্ছেন অনেকেই। হ্যাঁ, আগের কমিটি থেকে রাখা হয়েছে অয়ন সাহা, অরিত্র বন্দ্যোপাধ্যায় ও তাপস ভট্টাচার্যকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, গতকাল পিয়ারলেস হাসপাতালে ডান হাতের অস্ত্রোপচারের জন্য তিনি ভর্তি হয়েছিলেন। আর আজ তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন বলেই খবর। আশা করা যাচ্ছে, শারীরিক অবস্থা বুঝে আগামীকাল হয়তো তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এমনকি তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আজ জিজ্ঞাসাবাদ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, সুষ্ঠুভাবেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) শিয়ালদা স্টেশনে বসবে বিশেষ স্মারক

এবার শিয়ালদা স্টেশনে বসবে বিশেষ স্মারক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্মারক বসানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আসলে ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এমনিতেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। তবে তার আগে দেশভাগের সময় সর্বস্ব হারানো মানুষদের স্মৃতি রক্ষা করার জন্যই এই উদ্যোগ। এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, বাংলার রাজধানীর এই ঐতিহাসিক ষ্টেশন প্রাঙ্গনে স্মারক মূর্তি স্থাপনের জায়গা নির্ধারণ করেছে রেল। আগামী নভেম্বর মাসের মধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে নির্মাণকার্য শেষ হবে এবং ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত কর্মসূচি চলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

হাইকোর্টে ঘাড়ধাক্কা খেতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে মামলা করেছিলেন তিনি। কিন্তু বিচারপতি সেই মামলা খারিজ করে দিয়েছেন। পুনরায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। আসলে হাইকোর্টের নির্দেশ ছিল, একান্তই চোখের চিকিৎসা করাতে হলে এসএসকেএম হাসপাতালে আগে তাঁর চোখ দেখাতে হবে। সেখানকার রিপোর্ট জমা দেওয়ার পরেই আদালত বিষয়টি বিবেচনা করবে। কিন্তু অভিষেকের আইনজীবী জানান যে, তিনি এসএসকেএম হাসপাতালে যাবেন না। সেই কারণেই মামলা খারিজ করে দেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন