ষষ্ঠী থেকে দশমী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়, দুর্গাপুজোয় ধেয়ে আসবে ঘূর্ণিঝড়?

Published:

Durga Puja 2026 Weather

সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2026) আসতে আর বেশিদিন সময় নেই। দেদার শপিং চলছে। আসন্ন এই মহোৎসব নিয়ে কাউন্টাডাউন অবধি শুরু হয়ে গিয়েছে সকলের। তবে একটি আশঙ্কা সকলের মধ্যে এক ভীতির সৃষ্টি করেছে। আর সেটা হল বৃষ্টি, শুধু তাই নয়, ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কাও করা হচ্ছে। অর্থাৎ এবারে পুজোর আনন্দ সকলের মাটি হতে পারে! আবহাওয়া বিশেষজ্ঞরা পুজোর সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Durga Puja 2026 Weather) জারি করেছে।

দুর্গাপুজোয় বাংলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা?

মূলত এল নিনোর কারণে পুজোর সময়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করেছেন বেশ কিছু আবহাওয়া বিজ্ঞানী। ষষ্ঠী থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হতে পারে বাংলায়। এল নিনোর কারণে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের বৃষ্টি সাধারণ বর্ষার বৃষ্টির চেয়ে অনেক আলাদা। এটি তেমন কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই খুব দ্রুত বিপুল পরিমাণ জল বর্ষণ করে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।

হু হু করে বাড়বে তাপমাত্রা

সবথেকে বড় বিষয় এ বছর দক্ষিণবঙ্গে শীত বেশিদিন থাকবে না। আবহাওয়াবিদরা বলছেন, এর প্রভাব সম্ভবত মাত্র ১৫ থেকে ২০ দিন স্থায়ী হবে। এদিকে পুজোর সময়ে ব্যাপক গরম থাকতে পারে বলে খবর। এল নিনোর কারণেই দিনের ও রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। পুজোর সময়েও ভ্যাপসা গরম অনুভূত হবে। একজন আবহাওয়াবিদ নিশ্চিত করেছেন যে নিম্নচাপটি উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে তীব্র বর্ষণের পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার ও বুধবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উপকূলীয় ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে বৃহস্পতিবার বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, যদিও বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ শিক্ষক দিবসেই পড়ুয়াকে উড়ন্ত লাথি বাঁকুড়ার মাস্টারমশাইয়ের! ভাইরাল ভিডিও

শনিবার দক্ষিণবঙ্গ ও সংলগ্ন এলাকার বেশ কয়েকটি অংশে বৃষ্টিপাত হয়েছে এবং রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। একটি সক্রিয় নিম্নচাপ এবং উত্তরবঙ্গের মধ্য দিয়ে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখার প্রভাবে আবহাওয়া প্রভাবিত হচ্ছে।