বৃহস্পতি থেকেই মুড বদল, কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভাদ্র মাসের শেষ হয়ে এলেও এখনও রাজ্যে কমছে না বৃষ্টির দাপট। দফায় দফায় জেলায় জেলায় হয়েই চলেছে বৃষ্টি (Rain)। পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও রাজ্যে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গত সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দেখা না মিললেও তবে এখনই বৃষ্টির হাত থেকে মিলছে না রেহাই। দিন দুই বিরাম নিলেও ফের বর্ষার আবহাওয়া তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। জানা গিয়েছে আগামীকাল (Weather Tomorrow) ও বিশ্বকর্মা পুজোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই কালো মেঘের দাপট দেখা যাবে আকাশে। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া 

উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি রয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতরের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। অপ্রয়োজনে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে রবিবার থেকে সেই বৃষ্টির দাপট কমতে পারে অনেকটাই।

আরও পড়ুন: শাপলা পাতার উপর ভাসবেন মানুষ, হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে চালু ওয়াটার রাইড

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল বৃহস্পতিবারও দার্জিলিং,কালিম্পং,কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা বজায় থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সর্তকতা থাকছে। আগামী শুক্রবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে দপ্তর।