কিছুক্ষণেই কালবৈশাখী, তুমুল বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার খবর

Published:

Weather Update

 সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে ঘনাতে শুরু করেছে কালো মেঘ (Weather Update)। কলকাতা, হাওড়া, মেদিনীপুর সহ বাংলার বেশ কিছু জেলার আকাশ কালো হয়ে উঠেছে। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে। এদিকে সকাল থেকেই সেই ভ্যাপসা গরম। বাড়ি থেকে একটু বেরোতে গেলেই রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে সকলের। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুপুরের পর বা বিকেলে দিকে কি স্বস্তির বৃষ্টি নামবে? কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বিকেলে ফের দুর্যোগের ভ্রূকুটি

হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার বিকেলের দিকে নতুন করে দুর্যোগ শুরু হবে বাংলায়। দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্ত বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, তেমনই আবার অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলাতে আজ ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এই নিয়ে ইতিমধ্যে পূর্বাভাস জারি করে সকলকে সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপনারও কি আজ বিকেলের দিকে বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়েছে? ভাবছেন কোন কোন জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে?

আরও পড়ুনঃ ইরান হরমুজ প্রণালী খুলে দিতেই কমল তেলের দাম, এবার কত হল?

একদিকে যখন কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল তখন বিকেলের দিকে কিছুটা হলেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে বিভিন্ন হাওয়া অফিস। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে কোচবিহার এবং জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের সমতল জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। বিকেলেও হবে। সেই সঙ্গেই বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া। তবে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।