ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, দক্ষিণবঙ্গের ১০ জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ক্রমশ শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভয় ধরাচ্ছে সকলের বুকে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও রোদ আবার কখনও মেঘলা (Weather Today)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই শহরে। তবে বৃষ্টি হবে বলে খবর। কলকাতা সহ বেশ কিছু জেলার আবহাওয়া ক্রমেই বদলে যাবে। আপনিও কি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান করছেন? তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

ঝড়টি সম্পর্কে বললে, এটি ওঙ্গোলের দক্ষিণে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূল অতিক্রমের সময়ে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি পর্যন্ত হতে পারে। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে কোনও আবহাওয়াজনিত সতর্কবার্তা নেই। যদিও পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ ৩০ দিনেই অনুর্বর জমিতে ফলল ‘লাল সোনা’, কামাল করে দেখাল লাদাখ

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক এদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাদবাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে খবর।

আগামীকালের আবহাওয়া

বুধবারও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সতর্কতা জারি নেই।

google button