কিছুক্ষণেই কালবৈশাখীর সাথে প্রবল বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা আবহাওয়া দফতরের

Published:

South Bengal Weather Update

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই এই ভ্যাপসা, ঘর্মাক্ত আবহাওয়া থেকে মুক্তি মিলতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষজন (South Bengal Weather Update)। কালবৈশাখী সঙ্গে তেড়ে বৃষ্টি আসছে কলকাতা, হাওড়া সহ রাজ্যের অধিকাংশ জেলায়। বৃহস্পতিবার দুপুরে এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে বিকেল বা সন্ধের মধ্যেই বাংলার আবহাওয়ার মুড বদল হতে চলেছে।

বিকেলেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

এমনিতেই প্রবল গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। সকাল হোক বা দুপুর, বাড়ি থেকে বেরোনো চ্যালেঞ্জিঙ হয়ে উঠেছে। ঘাম, ঘামাচি এখন নিত্যসঙ্গী। যদিও আর নয়, কারণ কিছুক্ষণের মধ্যেই বাংলায় প্রবল দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। ভ্যাপসা ও ঘর্মাক্ত গরম বজায় থাকবে, পাশাপাশি কিছু জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা লেটেস্ট আপডেট অনুযায়ী, বিকেল বা সন্ধের মধ্যে নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী, উত্তর ২৪ পরগনা জেলায় প্রবল কালবৈশাখী সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ধেয়ে আসছে দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আরও পড়ুনঃ ফ্রি বাস, অন্নপূর্ণা ভাণ্ডারের পর মহিলাদের শৌচাগার, বড় পদক্ষেপের পথে রাজ্য

বাংলায় কবে ঢুকবে বর্ষা?

সকলের মুখে একটাই আলোচনা, বাংলায় কবে ঢুকবে বর্ষা? বিভিন্ন আবহাওয়া অফিসের সম্ভাবনা অনুযায়ী, আগামী ৫–১৮ জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। অর্থাৎ আরও কিছুটা অপেক্ষা করতে হবে সকলকে।