প্রীতি পোদ্দার, কলকাতা: খাতায় কলমে বৃষ্টি (Rain) দুর্যোগ কেটে গেলেও এখনও থামেনি বৃষ্টি। বঙ্গোপসাগরে ফের ঘনিয়েছে নিম্নচাপ। গত, শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলের উপরে নিম্নচাপ (Low Pressure) তৈরি হয়েছিল সেটি রবিবার আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে আগামীকালও (Weather Tomorrow) উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজকের আবহাওয়া – https://indiahood.in/weather/
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আবার সকাল থেকেই শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। ইতিমধ্যেই আগামীকাল, বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে ঝড়বৃষ্টি কমবে।
আগামীকালের আবহাওয়া – https://indiahood.in/weather-tomorrow/
কলকাতায় আগামীকালের আবহাওয়া
কলকাতায় আগামীকাল সকাল থেকেই সারাদিন মূলত মেঘলা থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকতে পারে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, সমুদ্রের উপর এখনও ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে, তাই মৎসজীবীদের সাবধান বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুজোর আগেই রেজাল্টের দাবিতে রাস্তায় পুলিশ চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ ধর্মতলা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সতর্কতা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।










