অনন্যা সরকার, কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত চালু হচ্ছে আরও একটি নতুন প্রিমিয়াম এসি বাস পরিষেবা। এই বাসটি চলবে দিঘা থেকে রামনগর, কাঁথি, খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে শিলিগুড়ি পর্যন্ত। দীর্ঘ প্রতিক্ষার অবসান করে শুক্রবার থেকে শুরু হচ্ছে এই বায়ো টয়লেট যুক্ত দিঘা – শিলিগুড়ি (Digha Siliguri Bus) প্রিমিয়াম এসি সিটার স্লিপার বাস পরিষেবা। এর থেকে উপকৃত হবেন বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান ও মালদহের বহু যাত্রী। উল্লেখযোগ্যভাবে, এটি হতে চলেছে খড়গপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর ও বাঁকুড়ার একমাত্র বায়ো-টয়লেট যুক্ত বাস পরিষেবা। আসুন তাহলে এই বাসটির বিস্তারিত রুট ও সময়সূচি ও সুযোগ-সুবিধাগুলি দেখে নেওয়া যাক।
নতুন প্রিমিয়াম এসি দিঘা – শিলিগুড়ি বাসের সময়সূচি ও রুট
ইউভান ট্রাভেলের (Yuvaan Travel) নতুন দিঘা থেকে শিলিগুড়িগামী শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি যাবে ভায়া দিঘা – রামনগর – এগরা – বেলদা – সালুয়া – খড়গপুর – মেদিনীপুর – চন্দ্রকোনা – গড়বেতা – বিষ্ণুপুর – বাঁকুড়া বাইপাস – দুর্গাপুর সিটি সেন্টার – পানাগড় – ইলামবাজার – বোলপুর – ওমরপুর – কালিয়াচক – মালদহ – রায়গঞ্জ – ডালখোলা – কিষানগঞ্জ – ফারাক্কা – ইসলামপুর হয়ে শিলিগুড়ি।
শিলিগুড়ি যাওয়ার সময় বাসটি –
- দিঘা থেকে ছাড়বে – দুপুর ১২:১০-এ।
- রামনগর থেকে ছাড়বে – দুপুর ১২:৩০-এ।
- কাঁথি থেকে ছাড়বে – দুপুর ১:১৫-এ।
- বেলদা থেকে ছাড়বে – দুপুর ২:১৫-এ।
- সালুয়া বাজার থেকে ছাড়বে – দুপুর ৩:০০-এ।
- খড়গপুর চৌরঙ্গী থেকে ছাড়বে – দুপুর ৩:৩৫-এ।
- মেদিনীপুর ধর্মা থেকে ছাড়বে – বিকাল ৪:১৫-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়বে – বিকাল ৪:৪৫-এ।
- গড়বেতা থেকে ছাড়বে – বিকাল ৫:১০-এ।
- বিষ্ণুপুর বাইপাস থেকে ছাড়বে – বিকাল ৫:৪০-এ।
- বাঁকুড়া পাম্প মোড় থেকে ছাড়বে – সন্ধ্যা ৬:৪০-এ।
- দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়বে – রাত ৮:১৫-এ।
- পানাগড় থেকে ছাড়বে – রাত ৮:৪৫-এ।
- ইলামবাজার থেকে ছাড়বে – রাত ৯:০০-এ।
- বোলপুর থেকে ছাড়বে – রাত ৯:৩০-এ।
- ওমরপুর থেকে ছাড়বে – রাত ১২:৩০-এ।
- কালিয়াচক থেকে ছাড়বে – রাত ১:৩০-এ।
- মালদহ থেকে ছাড়বে – রাত ২:৩০-এ।
- রায়গঞ্জ থেকে ছাড়বে – ভোর ৩:৩০-এ।
- ডালখোলা থেকে ছাড়বে – ভোর ৪:৩০-এ।
- কিষানগঞ্জ থেকে ছাড়বে – সকাল ৫:২০-এ।
- ইসলামপুর থেকে ছাড়বে – সকাল ৬:০০-এ।
- শিলিগুড়ি পৌঁছাবে – সকাল ৭:৩০-এ।
আরও পড়ুন: দার্জিলিং-র বুকেই লুকিয়ে রয়েছে অসম্ভব সুন্দর জলপ্রপাত, ঘুরে আসুন এই পুজোয়
দিঘা ফেরার সময় বাসটি –
- শিলিগুড়ি থেকে ছাড়বে – বিকাল ৪:২৫-এ।
- ইসলামপুর থেকে ছাড়বে – সন্ধ্যা ৬:০০-এ।
- কিশানগঞ্জ থেকে ছাড়বে – সন্ধ্যা ৬:৪০-এ।
- ডালখোলা থেকে ছাড়বে – সন্ধ্যা ৭:২০-এ।
- রায়গঞ্জ থেকে ছাড়বে – রাত ৮:২০-এ।
- মালদা থেকে ছাড়বে – রাত ১০:০০-এ।
- কালিয়াচক থেকে ছাড়বে – রাত ১০:৩০-এ।
- ওমরপুর থেকে ছাড়বে – রাত ১১:৩০-এ।
- বোলপুর থেকে ছাড়বে – রাত ২:৩০-এ।
- ইলামবাজার থেকে ছাড়বে – রাত ৩:০০-এ।
- দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়বে – ভোর ৩:৩০-এ।
- বাঁকুড়া পাম্প মোড় থেকে ছাড়বে – সকাল ৪:৫০-এ।
- বিষ্ণুপুর বাইপাস থেকে ছাড়বে – সকাল ৫:৩০-এ।
- গড়বেতা থেকে ছাড়বে – সকাল ৫:৪৫-এ।
- চন্দ্রকোনা রোড থেকে ছাড়বে – সকাল ৬:০০-এ।
- মেদিনীপুর ধর্মা থেকে ছাড়বে – সকাল ৬:৩০-এ।
- খড়গপুর চৌরঙ্গী থেকে ছাড়বে – সকাল ৬:৪৫-এ।
- সালুয়া বাজার থেকে ছাড়বে – সকাল ৭:১৫-এ।
- বেলদা থেকে ছাড়বে – সকাল ৮:০০-এ।
- কাঁথি থেকে ছাড়বে – সকাল ৯:৩০-এ।
- রামনগর থেকে ছাড়বে – সকাল ১০:১০-এ
- দিঘা পৌঁছাবে – সকাল ১০:৩৫-এ।
যাত্রী স্বাচ্ছন্দের জন্য এই এসি প্রিমিয়াম দিঘা – শিলিগুড়ি বাসে থাকছে বায়ো টয়লেট, এয়ার সাসপেনশন, আরামদায়ক সিটার স্লিপার কোচ চার্জিং পয়েন্ট সিসিটিভি ক্যামেরা ও রিডিং লাইট। মহিলাদের নিরাপত্তার জন্যও এই বাসে বিশেষ ব্যবস্থা রয়েছে। যাত্রীরা বাঁকুড়া, দুর্গাপুর সিটি সেন্টার, সালুয়া,
বোলপুর, দিঘা ও শিলিগুড়ি (সেনকো)-এর বুকিং কাউন্টার থেকে অগ্রিম সিট বুকিং করতে পারবেন। এছাড়া, অনলাইনে ইউভান ট্রাভেলসের অফিসিয়াল ওয়েবসাইট, রেডবাস (redBus) এবং আভিবাস (ABHIBUS) প্ল্যাটফর্ম থেকেও বুকিং করা যাবে।










