সপ্তমীতে বাংলায় আসছেন অমিত শাহ, করবেন শ্রীভূমিসহ একাধিক মণ্ডপ দর্শন

Published:

durga puja amit shah

আনিষা চৌধুরী, কলকাতা: প্রতিটি বাঙালির কাছেই বছরের শ্রেষ্ঠতম উৎসব হল দুর্গাপুজো (Durga Puja)। তবে এই বছরের পুজো অন্যান্য বছরের তুলনায় একটু বেশি স্পেশাল। কারণ সরকার বদলের পর এটাই বাংলার বুকে বিজেপি (BJP) সরকারের প্রথম দুর্গাপুজো। এই পুজোর আবহে বাংলায় (West Bengal) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) আগমন ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। মহালয়ার অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। এবার মহাসপ্তমীতে (Maha Saptami) তাঁর কলকাতায় (Kolkata) আসার খবর সামনে এসেছে। প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর, মহাসপ্তমীর দিন বাংলায় আসতে পারেন অমিত শাহ।

কোথায় কোথায় ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁর?

প্রতিবেদন অনুযায়ী, বেলুড় মঠ, বালির দেশবন্ধু ক্লাব, চেতলা ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে কোন সময়ে কোথায় তিনি যাবেন, সেই বিষয়ে চূড়ান্ত কর্মসূচি এখনও স্পষ্ট ভাবে প্রকাশ্যে আসেনি। তবে তিনি যে পুজোয় কলকাতাকে একেবারে নিজের মতন করে উপভোগ করতে চান তা বলাই বাহুল্য।

এর আগে মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যোগ দেওয়ার কথা ছিল। পরে তাঁদের ব্যস্ততার কারণে সেই কর্মসূচিতে পরিবর্তনের খবর সামনে আসে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও মহালয়ার অনুষ্ঠানে অমিত শাহের যোগ দেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। অন্যদিকে, দুর্গাপুজোর সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলাদা আলাদা জল্পনার উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: দীপাবলিতে বিশেষ উপহার মোদী সরকারের, স্থগিত হল UPI লেনদেনে MDR চার্জ

এদিকে, ১৮ অক্টোবর মহাসপ্তমী উপলক্ষে বেলুড় মঠ-সহ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমার সম্ভাবনা রয়েছে। যতদূর জানা যাচ্ছে, অমিত শাহের সফরের তালিকায় শুরুতেই রয়েছে বেলুড় মঠ। তারপর চেতলা থেকে শোভাবাজার এবং সেখান থেকে শ্রীভূমি সবটাই ঘুরে দেখবেন তিনি।

google button