দীপাবলিতে বিশেষ উপহার মোদী সরকারের, স্থগিত হল UPI লেনদেনে MDR চার্জ

Published:

prashanta-barman-supreme-court (1)prashanta-barman-supreme-court (1)

আনিষা চৌধুরী, কলকাতা: দীপাবলির আগে ইউপিআই (UPI) ব্যবহারকারীদের জন্য সুখবর। বড় অঙ্কের ডিজিটাল পেমেন্ট নিয়ে যে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল, তা ঘিরে এবার সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। ফলে উৎসবের মরশুমে ইউপিআই লেনদেন নিয়ে যাঁদের মনে বাড়তি খরচের আশঙ্কা তৈরি হয়েছিল, তাঁদের জন্য বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে স্থগিত রাখা হচ্ছে “এক্সট্রা চার্জ!” তবে কি সত্যিই মকুব হয়ে গেল এমডিআর (MDR) ফি, নাকি রয়েছে অন্য কোনও হিসাব? কী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? (Narendra Modi)

UPI নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের

আসল বিষয়টি হলো, ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাই এই মুহূর্তে কিছুটা পিছিয়ে দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সূত্র অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মরশুমে মানুষের বাড়তি খরচের কথা মাথায় রেখে তা দীপাবলির পর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। নতুন করে কার্যকর করার নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। অর্থাৎ, ফি পুরোপুরি মকুব করা হয়নি, আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি মূল্যের মার্চেন্ট ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর ধার্য করার কথা ছিল। এই ফি মূলত ব্যবসায়ীদের পেমেন্ট পরিষেবার ব্যবস্থার সঙ্গে যুক্ত। তবে সমস্ত লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। সাধারণ দুই ব্যক্তির মধ্যে ইউপিআই মারফত টাকা পাঠানোর ক্ষেত্রে কোনও এমডিআর লাগবে না। একইভাবে, ২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্ট এবং নির্দিষ্ট ছাড়ের আওতায় যে সমস্ত ছোট ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের লেনদেনও এই ফি থেকে বাইরে থাকবে।

এখানে আরও একটি বিষয় মনে রাখা জরুরি। এমডিআর চালু হওয়ার অর্থ এই নয় যে সাধারণ গ্রাহককে ইউপিআই পেমেন্ট করার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ফি গ্রাহকের উপর চাপানোর কথা নয়, এটি পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যবসায়িক খরচ। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, সাধারণ গ্রাহক ইউপিআই লেনদেন বিনামূল্যেই করতে পারবেন। কোনও ব্যবসায়ী যদি সাধারণ ক্রেতার থেকে বাড়তি টাকা দাবি করেন, তাহলে সেই গ্রাহক নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন: বাথরুমে শিক্ষিকার পিছু, পড়ুয়াদের হাতুড়িপেটা! জলপাইগুড়িতে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

উৎসবের মরশুমে কেনাকাটা ও ডিজিটাল পেমেন্টের পরিমাণ বাড়ে। সেই সময়ে নতুন ফি চালু হলে ব্যবসায়ীদের একাংশের উপর বাড়তি চাপ পড়তে পারে বলে আপত্তি উঠেছিল। সেই প্রেক্ষিতেই আপাতত সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে দীপাবলির পর ঠিক কবে থেকে এবং কোন কোন ক্ষেত্রে এমডিআর কার্যকর হবে, তা জানতে পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।

google button