বাথরুমে শিক্ষিকার পিছু, পড়ুয়াদের হাতুড়িপেটা! জলপাইগুড়িতে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ

Published:

Jalpaiguri

প্রীতি পোদ্দার, কলকাতা: বিদ্যালয়ের মধ্যে চরম হেনস্থার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, জলপাইগুড়ির (Jalpaiguri) কদমতলা ময়দান এলাকার একটি স্কুলে শিক্ষিকার উপর নজরদারি চালানো থেকে শুরু করে বাথরুমে উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ (Jalpaiguri School Teacher Harassment) উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক শোরগোল শুরু হয়ে হয় স্কুল চত্বরে। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবক থেকে শুরু করে বিজেপির শিক্ষা সেলের প্রতিনিধিরা।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কদমতলা ময়দান এলাকার মারওয়াড়ি বয়েজ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে ওই স্কুলের এক শিক্ষিকাকে সবসময় নজরে নজরে রাখতেন অভিযুক্ত প্রধান শিক্ষক। এমনকি স্কুলের বাথরুমে গেলেও অভিযুক্ত প্রধান শিক্ষক। এমনকী ওই শিক্ষিকা বাথরুমে গেলেও সেখানে উঁকিঝুঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পড়ানোর সময়তেও ক্লাসের বাইরে দাঁড়িয়ে শিক্ষিকার দিকে তাকিয়ে থাকতেন।

হাতুড়ি দিয়ে পেটানো হতো পড়ুয়াদের

অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে পড়ুয়াদের হাতুড়ি দিয়ে মারধর করার মতো গুরুতর অভিযোগও সামনে উঠে এসেছে। জানা গিয়েছে, শুরুতে এই স্কুলে অনেক ছাত্র ভর্তি হলেও অনেকেই প্রধান শিক্ষকের ভয়ে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। তিনি নাকি বাচ্চাদের উপর মারাত্মক অত্যাচার করতেন। এমনকি হাতুড়ি দিয়েও তাদের পেটাতেন। এর আগে অনেক বাচ্চাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাই এবার এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে গত সোমবার বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। আর তাঁদের সঙ্গে বিক্ষোভে শামিল হন বিজেপির শিক্ষা সেলের প্রতিনিধিরাও।

আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে টাকা লোপাট! বিজেপি নেত্রীর বিরুদ্ধে কোলাঘাট থানায় প্রতিবন্ধী মহিলা

স্কুলের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটকে রেখে গেটে তালা দিয়ে দেয় বিক্ষোভকারীরা। এবং দাবি করা হয় শীঘ্রই এই শিক্ষককে পুলিশের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এবং তিনিও যথাযথ তদন্তে দাবি তুলেছেন। পুজোর মুখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় জলপাইগুড়িতে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

google button