আজই ভেরিফিকেশনের শেষ সুযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার না পেলে এখনই করুন এই কাজ

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: জুলাই মাসের আজ ৯ তারিখ। অথচ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ১ জুলাই রাজ্যের প্রত্যেক মা-বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা করে দেওয়া হবে। এমনকি তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলা এ মাসে টাকা পেয়েছেন। কিন্তু ২৮ লক্ষের বেশি মহিলার নাম বিবেচনাধীন অবস্থায় ছিল এবং তাদের প্রত্যেকের আবেদন বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যদিও ফের রাজ্য সরকার ভেরিফিকেশনের জন্য ডেডলাইন বেধে দেয় ১০ জুলাই পর্যন্ত।

আজই ভেরিফিকেশনের শেষ দিন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, ১০ জুলাইয়ের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত ভেরিফিকেশন শেষ করতে হবে। যাদের নাম রিজেক্ট হয়েছে এবং বর্তমানে আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়েছে তাদের প্রত্যেকের তথ্য ভেরিফাই করে আবার বিবেচনা করা হবে। পাশাপাশি ভেরিফিকেশন শেষ করার পর ১৫ তারিখের মধ্যে সমস্ত তথ্য পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছিল। এমনকি ২০ তারিখ নাগাদ ফের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এমনটাও জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে।

তবে আজ অর্থাৎ ৯ জুলাই রাজ্যের একাধিক পৌরসভায় চলছে জোরকদমে ভেরিফিকেশন, এবং বলা হচ্ছে, আজ ভেরিফিকেশন না করলে আর মিলবে না অন্নপূর্ণার টাকা। উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভাতেও আজ অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। এমনকি পৌরসভার তরফ থেকে একটি ফর্ম দেওয়া হচ্ছে যেখানে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল পরিবারের কটি ঘর রয়েছে, কতটা জমি রয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশন আইডি ইত্যাদি।

আরও পড়ুন: সুদিন ফিরছে ভারতীয় ফুটবলে, ISL ক্লাবগুলির সাথে বিরাট চুক্তি করে ফেলল AIFF

তবে সেখান থেকে স্পষ্ট বলা হয়েছে, আজ দুপুর একটার মধ্যেই সমস্ত ফর্ম জমা করতে হবে। আগামীকাল থেকে আর ফর্ম জমা নেওয়া হবে না। তবে এই ঘোষণা শুধুমাত্র গোবরডাঙ্গা পৌরসভার তরফ থেকেই করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার বিডিও অফিস বা পৌরসভায় হয়তো আগামীকাল অর্থাৎ ১০ তারিখ পর্যন্ত ভেরিফিকেশন চলবে। তবে যাদের ফর্ম আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়েছে তারা অবশ্যই নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে ভেরিফিকেশন করে নিন। কারণ, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী কাল পর্যন্তই চলবে ভেরিফিকেশন।