সৌভিক মুখার্জী, কলকাতা: ১৭ সেপ্টেম্বর থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এই মাসে মোট ১ কোটি ৫৬ লক্ষ মহিলা ৩০০০ টাকা করে পাবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মাসের তুলনায় ১০ লক্ষ উপভোক্তা বেড়েছে এবার। তবে অনেকের এখনও আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে আবেদন। তাদের মধ্যে কিছু কিছু মহিলার টাকা ঢুকছে, আবার কেউ কেউ টাকা পাচ্ছেন না। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, যাদের আবেদন Approved, তাদের মধ্যেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা।
Approved হলেও ঢুকছে না অন্নপূর্ণা যোজনার টাকা?
প্রথমে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনার আবেদন Approved করা হয়েছে মানে আপনার তথ্য যাচাই করে আপনাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিংক না থাকে বা আধার কার্ডের কোনও সমস্যা থাকে, তাহলে Approved থাকলেও অন্নপূর্ণার টাকা পাবেন না। কারণ এই প্রকল্প চালু হওয়ার আগেই রাজ্য সরকার জানিয়েছিল, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
তবে ১৭ তারিখ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তাই এমনটাও ভাবা চলবে না যে ১৭ তারিখেই আপনার অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে। কারণ আগেই উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরে মোট ১ কোটি ৫৬ লক্ষ মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সেক্ষেত্রে একদিন বা দু’দিনে মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা।
আরও পড়ুন: একধাক্কায় দ্বিগুণ! অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুর্গাপুজোয় বিরাট উদ্যোগ
কিন্তু সেক্ষেত্রে উল্লেখ্য, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্কের কোনও সমস্যা থাকলে টাকা ঢুকতে বিলম্ব হতে পারে। তাই সেক্ষেত্রে নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে অবশ্যই একবার চেক করে নিন যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা। যদি না থাকে তাহলে খুব সহজেই নিজের আধার কার্ডের মাধ্যমে তা করে নিতে পারবেন।










