ডিএ মামলায় শুনানির তারিখ পরিবর্তন করল সুপ্রিম কোর্ট, কবে হবে?

Published:

Dearness Allowance

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার ডিএ মামলায় (Dearness Allowance) বিরাট মোড়। শুনানির দিনক্ষণ এগিয়ে নিয়ে এল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বিষয়ে সামাজিক মাধ্যমে বিশেষ তথ্য তুলে ধরলেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। নিশ্চয়ই ভাবছেন কবে হবে মামলার শুনানি? চলুন জেনে নিই।

ডিএ মামলার শুনানির দিনক্ষণ এগিয়ে আনল সুপ্রিম কোর্ট

মলয় মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে যে পোস্টটি করেছেন সেটা অনুযায়ী, ‘ডিএ মামলাটি ছিল ২৭. ১০. ২৬ তা পরিবর্তন হয়ে ডিএ মামলা ১৬. ১০.২৬ নিয়ে আসলো সুপ্রিম কোর্ট।’ পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলার শুনানি মাননীয় বিচারপতি পি.কে. মিশ্র এবং চন্দ্রশেখরের বেঞ্চে হওয়ার কথা রয়েছে বলে খবর। এদিকে এহেন খবরে বেজায় খুশি সরকারি কর্মীরা।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের ২০২৬ সালের রায়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ পাওয়ার অধিকারী আইনগতভাবেকার্যকর অধিকার এবং ২০০৮-২০১৯ সময়হের বকেয়া ডিএ রায়ের নির্দেশ অনুযায়ী দেওয়ার বিষয়টি নির্ধারিত হয়েছে। একইসঙ্গে AICPI-কে ‘existing emoluments’ নির্ধারণের ক্ষেত্রে অনুসরণ করার কথা বলা হয়েছে।

খুশি সরকারি কর্মীরা

অনেকে অনেক মন্তব্য করেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, এটা তো মনে হয় শুভ লক্ষ্মণ। সুযোগ থাকলে গ্রান্ট-ইন-এড দের কথা উত্থাপন করার অনুরোধ রাখি।’ অপর একজন লিখেছেন, ‘ভালো খবর।’ একজন লিখেছেন, ‘ওসব শুনতে চাই না টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে ফাইনাল বলুন।’

আরও একজন লিখেছেন, ‘শুভ খবর স্যার , চতুর্থীর দিন শুভ বার্তা বয়ে আনলেন ! এবার গ্রান্ট ইন এইড দের বকেয়া DA এর জন্যে বিশেষ ভাবে বলুন, প্লিজ, আপনারাই ভরসাI আর AlCPI মেনে যেন বকেয়া DA সবাইকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সরকার সেটি ও জোরদার আন্দোলন করুন।’
google button