সহেলি মিত্র, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে প্রকাশ্যে এল দারুণ সুখবর। আপনিও কি একজন মহিলা? এখনও আবেদন করেননি এই প্রকল্পে? তাহলে আবেদন করার আগে অবশ্যই জেনে নিন সরকারের নতুন নিয়মাবলি সম্পর্কে। যে সকল মহিলার ৩ বা তার বেশি পাকা রুম আছে, ৫০ ডেসিবেলের বেশি জমি এবং জিএসটি আছে বলে বাতিল করা হয়েছিল তাঁরা কিন্তু এবার ৩০০০ টাকা পাবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু সামাজিক মাধ্যমে এমনটাই দাবি করা হচ্ছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সুখবর
অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা হওয়ার পর থেকেই কখনও ১২ পাতার অফলাইন ফর্ম তো আবার অনলাইন ফর্ম পূরণ, এছাড়াও আরও নানা জিনিস নিয়ে বিভ্রান্তির শেষ নেই। কোনটা ঠিক কোনটা বেঠিক, সেটা ঠিক করতে গিয়েই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ফর্ম ফিলআপ কারীদের। এসবের মাঝেই প্রকাশ্যে এল আরও একটি নোটিশ। যেখানে সাফ জানানো হয়েছে কারা টাকা পাবেন আর কারা পাবেন না। সেইসঙ্গে নতুন কোনও নিয়ম যোগ হয়েছে কিনা সেটাও নোটিশে উল্লেখ করা হয়েছে। গত ৮ জুলাই নতুন নোটিশটি জারি হয়েছে।
কারা টাকা পাবেন আর কারা পাবেন না?
আগের শর্ত অনুযায়ী, ৩০০০ টাকা পেতে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী কেন্দ্র বা এই রাজ্য সরকার কোনও বিধিবদ্ধ সংস্থা সরকারি উপক্রম পঞ্চায়েত পৌরসভা অধীনে নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন এমন কোন স্থায়ী সরকারি কর্মসংস্থানে যুক্ত থাকতে পারবেন না। এছাড়া এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে শিক্ষকতা বা অশিক্ষক কর্মসংস্থানেও যুক্ত থাকা চলবে না ইত্যাদি। আয়কর প্রদানকারী হলে হবে না। যারা এই শর্তগুলি মেনে ফর্ম পূরণ করেছিলেন তাঁদের মধ্যে অনেকেই টাকা পাননি। অনেকে ফর্মে বলেছিলেন যে তাঁর ৩টির বেশি রুম আছে, জিএসটি দেন কিংবা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করেন।
প্রথমে যে শর্তের কথা বলা হয়েছিল সেখানে লেখা ছিল আবেদনকারীর আয়কর প্রদান করলে চলবে। এরপর গত ৪ জুলাই যে মিটিং হল সেটার পর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আবেদনকারীর পরিবারের কেউ আয়কর প্রদানকারী হলে আবেদন করা যাবে না। যাইহোক, এরপর ৮ জুলাই যে বৈঠক হয় সেটার বিজ্ঞপ্তিতে বলা হয়, কারোর যদি বেশি জমি থাকে সেও টাকা পাবে। আবেদনকারীর পরিবারের যে কেউ পেনশন পাচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন সেটা আর ফ্যাক্টর করবে না, শুধু আবেদনকারীর এইগুলি হলে চলবে না। পরবর্তীকালে সুপারিশ করেতে হবে।
আরও পড়ুনঃ ‘রক্ষাকবচ প্রত্যাহার করব’, হাইকোর্টে ‘ঘাড়ধাক্কা’ খেয়ে ডিম থেকে বাঁচানোর আর্জি অভিষেকের
প্রশ্ন করা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রমুখ ও অন্নপূর্ণার জন্য যোগ্য হবেন কিনা। জানানো হয়েছে যেহেতু তারা সরকারি ক্ষেত্রে যুক্ত এবং মাসিক ভিত্তিতে সম্মানী বা পারিশ্রমিক পান তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত তাদের আবেদন অনুমোদন করা যাবে না। এছাড়া সরকারি কর্মচারী পেনশন ভোগী বা আইকন রাজাদের পরিবারের সদস্যদের বিষয়টি বিবেচনা করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে তার মূল বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যের কথা উল্লেখ নেই এই বিষয়ে জানানো হয়েছে যে এই ধরনের পরিবারের আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকায় আনা যাবে না প্রকৃত অভাবী এবং যোগ্য মহিলাদের অগ্রাধিকার দিতে হবে এ বিষয়ে ।










