ভাঙা পড়বে দিঘার ওয়েলকাম গেটের বিশ্ববাংলা লোগো, টেন্ডার ডাকল প্রশাসন

Published:

Digha

সহেলি মিত্র, কলকাতাঃ দিঘা (Digha) নামটা শুনলেই সব মন খারাপ এক নিমিষে শেষ হয়ে যায়। বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা হল এই দিঘা। সড়কপথে দিঘা ঢোকার সময়ে যে ওয়েলকাম গেটটি থাকে সেটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে। তবে এবার এই গেট গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন! ইতিমধ্যে টেন্ডার অবধি ডেকে ফেলা হয়েছে। আর কি তবে দেখা যাবে না ওয়েলকাম গেটটি? সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক।

ভাঙা পড়ছে দিঘার ওয়েলকাম গেট!

দিঘা ঢোকার সময়ে গেটটি বছরের পর বছর ধরে রয়েছে। এটি একটি আইকনিক। তবে এখন শোনা যাচ্ছে, দিঘা ওয়েলকাম গেটের মাথায় যে বিশ্ব বাংলা লোগো রয়েছে সেটিকে ভেঙে ফেলা হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ২২ মিটার উচ্চতায় থাকা বিশ্ব বাংলা লোগোটি ভাঙার উদ্যোগ নিয়েছে ডিএসডিএ।

আরও পড়ুনঃ Application Rejected থেকে Under Enquiry, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট

এমনিতে সরকার বদলের পর থেকে প্রাক্তন তৃণমূল সরকারের দিকে দিকে বিশ্ব বাংলা লোগো ভেঙে ফেলা হয়েছে। তবে এবার দিঘা গেটের পালা। ২০১৪ সালে নির্মিত হওয়া গেটটি সকলের এতদিন চেনা ছিল। দিঘা ঢোকার মুখে ১১৬বি জাতীয় সড়কের উপর রয়েছে বিশাল এই তোরণ। এটি ‘গেটওয়ে অব দীঘা’ নামেও পরিচিত রয়েছে দীর্ঘদিন ধরে। আর এই কাজ যাতে সুস্থভাবে এবং ভালোভাবে হয় তার জন্য অভিজ্ঞতাসম্পন্ন এজেন্সির কাছ থেকে দরপত্র বা টেন্ডার আহ্বান করেছে ডিএসডিএ। আগামী ৭ জুলাই পর্যন্ত বিশ্ববাংলা লোগো ভাঙার জন্য এজেন্সির কাছ থেকে দরপত্র চাওয়া হয়েছে। যার অভিজ্ঞতা বেশি সেই এই কাজ পাবে।

২০১৪ সালে নির্মিত হয়েছিল দিঘা গেট

উল্লেখ্য, ২০১৪ সালে ২৫ নভেম্বর দীঘা ওয়েলকাম গেটের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে দিঘার অন্যতম আকর্ষণীয় জিনিস হয়ে উঠেছিল ইস্পাত ও কংক্রিট দিয়ে তৈরি করা এই তোরণটি। তবে এখন তৃণমূল সরকার অতীত, বিজেপি সরকার ইন হয়েছে। এই সরকারের তরফেই এখন লোগোটি সরানোর তোড়জোড় শুরু হয়েছে।