Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
  • আবহাওয়া
  • ভক্তি ও মন্ত্র
পশ্চিমবঙ্গ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ‘ঘাড়ধাক্কা’ খেলেন অভিষেক

Souvik Mukherjee

Published: August 19, 2026

subscribe
Abhishek Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশ যাত্রার আগেই ফ্রিজ হয়েছে তৃণমূল কংগ্রেসের তথাকথিত যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই সূত্রে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার সেই মামলা শুনানির কথা ছিল। তবে আদালতে ফের একবার ঘাড়ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ। পিছিয়ে গেল অভিষেকের মামলার শুনানি। তাহলে কি অভিষেকের বিদেশ যাত্রা আপাতত স্থগিত?

ফের হাইকোর্টে ঘাড়ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দীর্ঘ টালবাহানার পর তিন সপ্তাহের জন্য বিদেশে চিকিৎসা করানোর অনুমতি পেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তবে বিদেশে পা বাড়ানোর আগেই ফ্রিজ হয়ে যায় সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ অর্থাৎ বুধবার সেই মামলার শুনানির কথা থাকলেও বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গেল বেঞ্চ এই মামলা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনবে বলেই জানিয়েছে। এমনকি ব্যাংক কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানিয়েছিলেন, চোখের চিকিৎসার জন্য তাঁর মক্কেল বিদেশে যাবেন। তবে তার আগে ফ্রিজ করা হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনকি ব্যাঙ্কের তরফ থেকে কোনও নোটিশ ছাড়াই ফ্রিজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট। হাইকোর্টে তিনি এই মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি তিনি আরও জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়া কীভাবে কোনও ব্যক্তির অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়? পাশাপাশি তিনি ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয় বলেও দাবি করেন।

আরও পড়ুন: আগস্টে টাকা পেলেও অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে নাম, বড় খবর

তবে তখন বিচারপতি কৃষ্ণ রাও জানতে চান, বর্তমানে অভিষেকের বিরুদ্ধে কোনও মামলা চলছে কিনা। উত্তরে আইনজীবী জানান, মামলা চললেও তাঁর মক্কেল তদন্তে সহযোগিতা করছেন। সেই সূত্র ধরেই আজ অর্থাৎ বুধবার এই মামলার শুনানির জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়। তবে আজ আদালতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নোটিশ জমা দিতে হবে, এবং সেই দিনই এই মামলার শুনানি হবে।

আরও Abhishek Banerjee Bank Account Calcutta High Court

আরও খবর

আগস্টে টাকা পেলেও অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে নাম, বড় খবর
ব্যাঙ্কে ৮,৪৫২ কোটির ৯৩% ফিক্সড ডিপোজিটে, পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দিল সরকার
অবশেষে স্বস্তি দিয়ে দাম কমল সোনা, রুপোর! আজকের রেট
সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ, দাবি কী আরজি করের প্রাক্তন অধ্যক্ষর?
ডিমের পর এবার দাম কমল মুরগির মাংসেরও, জানুন নতুন রেট
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপে মেসিদের চাপে ফেলা কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! কবে?
অভয়ারণ্যের মধ্যে লুকিয়ে অপরূপ ঝর্না, বর্ষায় ঘুরে আসুন ওড়িশার চাউলধুয়া জলপ্রপাত
বিরল ক্যান্সারে মৃত্যু অশোকনগরের পায়েলের, অধরা থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026) হনুমান চালিশা ( hanuman chalisa in Bengali)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • আবহাওয়া
  • জয়েন
  • ইনস্টল করুন