সৌভিক মুখার্জী, কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা। রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2026)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে এ বছর অর্থাৎ ২০২৬ সালের ৮ মে শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। সকাল ৯:৩০-এ সাংবাদিক সম্মেলন করেই ঘোষণা করা হবে ফলাফল, এবং পরীক্ষার্থীরা খুব সহজেই সকাল সাড়ে দশটা থেকে নিজেদের রেজাল্ট অনলাইনে চেক করতে পারবে। তবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রচুর ট্রাফিকের কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা সমাধানের উপায় দেবো এই প্রতিবেদনে।
প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছিল যে ৮ মে ২০২৬ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এবছর যারা পরীক্ষায় বসেছিল তারা খুব সহজেই সকাল সাড়ে দশটা থেকে অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবে। সেক্ষেত্রে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট তো রয়েছেই। কিন্তু অতিরিক্ত ট্রাফিকের কারণে অনেক সময় রেজাল্ট দেখতে সমস্যা হতে পারে। এই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আমাদের India Hood পোর্টালকে তাদের অফিসিয়াল পার্টনার বানানো হয়েছে। তাই আমাদের পোর্টাল থেকেই খুব সহজে আপনারা এই রেজাল্ট চেক করতে পারবেন।
India Hood পোর্টাল থেকেই চেক করুন রেজাল্ট
এক ক্লিকেই নিজের মাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য একমাত্র উপায় আমাদের India Hood পোর্টাল। পরীক্ষার্থীরা খুব সহজেই তাদের রেজাল্ট এখান থেকে চেক করে নিতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম মোবাইল ফোন বা কম্পিউটারে যে কোনও ব্রাউজার ওপেন করতে হবে।
- এরপর সরাসরি সার্চ বক্সে http://result.indiahood.in/ লিখে ক্লিক করতে হবে।
- এরপর যে পেজ ওপেন হবে সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করার অপশন থাকবে।
- সেগুলি ইনপুট করার পর চেক রেজাল্ট অপশনটিতে ক্লিক করলেই বাজিমাত। সামনে চলে আসবে আপনার মাধ্যমিকের রেজাল্ট। এমনকি খুব সহজে তা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।
আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনের ছাত্র, চিনে নিন প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথকে
না উল্লেখ করলেই নয়, এবার ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। মোট পরীক্ষাকেন্দ্র ধার্য করা হয়েছিল ২৬৮২টি। এই পরীক্ষার রেজাল্টের উপরেই নির্ভর করে অনেকের ভাগ্য। তাই আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে অবশ্যই নিজের রেজাল্ট চেক করতে ভুলবেন না আমাদের India Hood পোর্টাল থেকে।










