বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Digital Services In West Bengal)। সেই লক্ষ্যেই একটু একটু করে এগোচ্ছে বর্তমান সরকার। এবার সে কথাই স্মরণ করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একই সাথে, বাংলার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এনে কেন্দ্রীয় মন্ত্রী লিখলেন, এবার বাংলা কেন্দ্রের সমস্ত ডিজিটাল প্রকল্পের আওতায় আসবে। একই সাথে রাজ্য জুড়ে ভারতনেট প্রকল্পটিকে বাস্তবায়িত করা হবে।
পশ্চিমবঙ্গকে নিয়ে আশাবাদী কেন্দ্রীয় টেলি যোগাযোগমন্ত্রী
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রী লিখেছেন, “একসাথে একটি সমৃদ্ধ এবং ক্ষমতাশালী সোনার বাংলা গড়ে তোলা যাক..” একই সাথে এদিন কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিধি 2024 এর সাথে পশ্চিমবঙ্গ জুড়ে দেওয়ার কারনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, “বছরের পর বছর ধরে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের বেশ কিছু রূপান্তরমূলক ফ্ল্যাগশিপ উদ্যোগের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত ছিল।” তবে এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং ডবল ইঞ্জিন শাসনের আওতায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে বাংলায় ডিজিটাল অ্যাক্সেস প্রসারিত হবে। সাথে ভারতনেট প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব হবে। কেন্দ্রীয় মন্ত্রীর তরফে শেয়ার করা বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, টেলিকমিউনিকেশন রুলস 2024 এখন বাধ্যতামূলকভাবে বাংলায় কার্যকর হবে। এর জন্য আলাদা করে কোনও অনুমোদনের প্রয়োজন নেই।
Building together a prosperous and empowered ‘Sonar Bangla’ 🇮🇳
Many thanks to the Hon’ble Chief Minister Shri @SuvenduWB for aligning West Bengal with the Telecommunications (Right of Way) Rules, 2024. This is a significant step toward strengthening digital infrastructure and… pic.twitter.com/bH7TQzBVa6 — Jyotiraditya M. Scindia (@JM_Scindia) May 16, 2026
অবশ্যই পড়ুন: সপ্তম পে কমিশনে বেতন বাড়তে পারে ৫২,০০০ টাকা! পোয়াবারো বাংলার সরকারি কর্মীদের
ওই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, রাজ্যপাল আনন্দের সঙ্গে ঘোষণা করেছেন যে, ভারত সরকারের প্রণীত টেলিকমিউনিকেশন অ্যাক্ট, 2023 অনুযায়ী, টেলিকমিউনিকেশন রুলস 2024 পশ্চিমবঙ্গে 2025 সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলেই গণ্য করা হবে। একই সাথে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রত্যেকটি নিয়ম রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে মেনে চলতে হবে। সবশেষে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল টেলিকম ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইনস 2023 বাতিল করা হল।










