দক্ষিণ পূর্ব রেলে মেগা ব্লক, আজ থেকে সপ্তাহে দু’দিন বাতিল একাধিক ট্রেন

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। বিশেষ করে আপনিও যদি দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। নতুন করে রেলের কাজের জন্য বেশকিছু ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। সেইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বহু ট্রেন বাতিল করল রেল

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ২৬ জুন থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের আদ্রা-বার্ণপুর শাখায় আপ লাইনে প্রতি শুক্রবার ও রবিবার এবং ডাউন লাইনে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ৩ ঘণ্টা করে ব্লকের প্রয়োজন হবে। যে কারণে ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে বলে খবর।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা

নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন বাতিল থাকবে? রেল জানিয়েছে, ট্রেন নম্বর ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার ২৬ জুন, ২৮ জুন, ২৯ জুন, ২ জুলাই, ৩ জুলাই এবং ৫ জুলাই বাতিল থাকবে। এছাড়া ট্রেন নম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল পুরুলিয়া আসানসোল মেমু প্যাসেঞ্জার আগামী ২৯ জুন এবং ২ জুলাই বাতিল থাকবে।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ৬৮০৫৬/৬৮০৬০ আসানসোল বরাভূম আসানসোল মেমু প্যাসেঞ্জার ২৬ জুন, ২৮ জুন, ৩ জুলাই এবং ৫ জুলাই আদ্রা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং আদ্রা স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং আদ্রা ও আসানসোল স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে।

google button