অব্যাহত রেলযাত্রীদের দুর্ভোগ! আজও বাতিল ২২টি ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে চরম ভোগান্তির শিকার সাধারণ রেল যাত্রীরা। বহু ট্রেন বাতিল (Train Cancelled) করে দিল রেল। আসলে পূর্ব রেলওয়ের (Eastern Railways Zone) মালদা বিভাগে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার সাকরিগালি ও মহারাজপুর এলাকায় গঙ্গা নদীর তীরে ভাঙনের ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, কয়েকটির পথ পরিবর্তন করা হয়েছে এবং অন্যগুলোর যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

২২টি ট্রেন বাতিল করল রেল

সাহেবগঞ্জ-বারহারওয়া সেকশনে সাকরিগালি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী গঙ্গা নদীর বাঁধ ভাঙনের কারণে (Ganga Erosion) ডাউন লাইনে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আজ সাহেবগঞ্জ–মালদা টাউন রুটে ৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদা টাউন MEMU, ১৩৪০৯ মালদা টাউন–কিউল এক্সপ্রেস, ১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, ৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ MEMU, ৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর MEMU, ৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ MEMU, ৫৩৪১১ বারহরওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, ৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ MEMU, ৫৩৪৮১ ও ৫৩৪৮৩ তিনপাহাড়–রাজমহল প্যাসেঞ্জার বাতিল থাকবে।

এছাড়াও ১৩৪২৮ সাহেবগঞ্জ–হাওড়া এক্সপ্রেস, ১৩৪১০ কিউল–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ৬৩৪০২ মালদা টাউন–সাহেবগঞ্জ MEMU, ৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ MEMU, ৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ MEMU, ৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান MEMU, ৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহরওয়া প্যাসেঞ্জার, ৬৩০৭৪ সাহেবগঞ্জ–রামপুরহাট MEMU, ৫৩৪৮৬ ও ৫৩৪৮২ রাজমহল–তিনপাহাড় প্যাসেঞ্জার, ৬৩৪০৬ সাহেবগঞ্জ–রামপুরহাট MEMU এবং ৫৩৪০৮ জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার বাতিল করে দেওয়া হয়েছে আজ।

বিকল্প পথে চলবে ট্রেনগুলি

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি দূরপাল্লার ট্রেনকে বিকল্প পথে চালানো হবে। ৩০ সেপ্টেম্বরের যাত্রায় ২০৫০২ আনন্দ বিহার–আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস ও ১৫৬৫৭ দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল জামালপুর–মুঙ্গের–কাটিহার রুটে চলবে। ১ অক্টোবর ১৩৪০৪ ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস ও ১৩০৭২ জামালপুর–হাওড়া এক্সপ্রেস ভাগলপুর–দুমকা–রামপুরহাট হয়ে যাবে। একই দিনে ১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস ও ০৩০৩০ নাটেশ্বর–হাওড়া স্পেশাল কিউল–ঝাঝা–আসানসোল রুটে চলবে।

আরও পড়ুন: মাসের শুরুতেই বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

এছাড়া, ১ অক্টোবর ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার রামপুরহাটের বদলে সাহেবগঞ্জ থেকে এবং ৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ভাগলপুরের বদলে বারহরওয়া থেকে ছাড়বে। যাত্রীদের সুবিধায় ৩০ সেপ্টেম্বর রাত ১০টায় ভাগলপুর থেকে একটি বিশেষ ভাগলপুর–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার চালানো হয়, যা সাহেবগঞ্জ পৌঁছে ফের ভাগলপুরে ফিরে আসে।

google button