ভাঙা নয়, চলছিল সংস্কারের কাজ! নিউ আলিপুরে নেতাজি মূর্তি নিয়ে বিস্ফোরক তথ্য

Published:

Netaji Staute

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ প্রকাশ্যে স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে নিয়ে একাধিকবার কুরুচিকর মন্তব্য করেছেন। এদিকে তারই মধ্যে গতকাল আলোচনার শিরোনামে উঠে আসে খাস কলকাতার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি (Netaji Statue) ভাঙার ঘটনা। নিউ আলিপুরে একটি নেতাজি মূর্তির হাত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগে তোলপাড় হয় গোটা বাংলা। তবে সামনে এল আসল ঘটনা।

আদৌ কি নেতাজির মূর্তি ভাঙা হয়েছিল?

ভারতীয় হয়ে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কেউ কোনও দিন মেনে নেবে না। নিজের রক্ত দিয়ে তিনি আমাদের দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে রক্ষা করে স্বাধীনতা দিয়েছিলেন। তবে তাঁকেই প্রকাশ্যে অপমান করা হচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকেই নেতাজিকে নিয়ে বিভিন্নরকম কুরুচিকর মন্তব্য করছে। এ নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে তার পরপরই গতকাল নিউ আলিপুরে এই মূর্তি ভাঙার ঘটনা সামনে আসে। তবে সেই ঘটনাতেও বিরোধীরা বর্তমান রাজ্য সরকার বিজেপিকেই কাঠগড়ায় তোলে। যদিও বিজেপির দাবি ছিল, এটি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঘটিয়েছে। তবে সামনে এল আসল ঘটনা।

বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, নিউ আলিপুরে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই মূর্তিটি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়। তবে সেই সংস্কারের ঘটনাকেই মূর্তি ভাঙচুরের মিথ্যা গল্প বানিয়ে ছড়াচ্ছিল অনেকে। এমনকি বিরোধীরাই এই অপপ্রচার ঘটাচ্ছিল বলেই দাবি ওই সূত্রের। বর্তমান রাজ্য সরকার যেখানে ঐতিহ্য, গৌরব আর মনীষীদের সম্মান পুনরুদ্ধারের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে, সেই আবহে সরকারকে নিচে নামানোর জন্যই বিরোধীদের এই চক্রান্ত, এমনটাই দাবি। যদিও এই রিপোর্টের সত্যতা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি।

আরও পড়ুন: পাকিস্তানকে পছন্দ করে ২২% ভারতীয় মুসলিম, প্রকৃত বন্ধু কে? পিউ রিপোর্টে খোলসা

এদিকে গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ওই এলাকায় তৈরি হয় উত্তেজনা। এমনকি বিজেপি কর্মীরা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি ওই জায়গায় নতুন মূর্তি বসিয়ে আগামী ১৫ আগস্ট নেতাজিকে সম্মান জানানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে যদি সত্যিই মূর্তিটি সংস্কার করা হয়, তাহলে অহেতুক মূর্তি ভাঙার এই গুজবে কান না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।