মুহুর্মুহু বজ্রপাত, একসঙ্গে চলে গেল ৫ প্রাণ! শোকের ছায়া দুর্গাপুরের বিজড়ায়

Published:

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়াবহ কাণ্ড দুর্গাপুরে (Durgapur)..বৃষ্টিতে স্বস্তি মিললেও, বিপত্তি এড়ানো গেল না, মুহুর্মুহু বজ্রপাতের জেরে একসঙ্গে পাঁচটি গরুর মৃত্যু (Durgapur Cattle deaths) ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, গতকাল, বুধবার দুপুরে প্রবল বৃষ্টি ও একের পর এক বজ্রপাতের সময় এই দুর্ঘটনা ঘটে সেখানকার বিজড়া (Bijra) এলাকায়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল, বুধবার দুপুর থেকেই বিজড়া-সহ সংলগ্ন এলাকায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছিল। ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল আকাশ, আর এর সঙ্গেই চলতে থাকে একের পর এক বজ্রপাত। দুর্ভাগ্যবশত সেই সময় ওই এলাকার একটি পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে বেশ কয়েকটি গবাদি পশু খোলা আকাশের নিচে ছিল। তখনই সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫টি গরুর। ব্যাপক শোরগোল শুরু হয়েছিল ঘটনাস্থলে।

বজ্রাঘাতে মৃত্যু পাঁচ গরুর

বৃষ্টি ও বজ্রপাতের পর যখন স্থানীয় বাসিন্দারা আশ্রয়স্থল থেকে বাইরে বেরোয় তখন নজরে আসে, একসঙ্গে পাঁচটি গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর সেই খবর এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবে একসঙ্গে পাঁচটি গবাদি পশুর মৃত্যুতে পশুপালকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। স্থানীয়দের দাবি এইভাবে পশুদের প্রাকৃতিক দুর্যোগের সময় বাইরে না বের করলে এমন দুর্ঘটনা ঘটত না। সবমিলিয়ে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট পশুপালকদের তরফে আপাতত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: জনগণের সুবিধার্থে চালু হচ্ছে সেবা সেতু ক্যাম্প, কবে থেকে? কী কী সুবিধা মিলবে জানুন

প্রসঙ্গত, চলতি মাসেই একাধিক জায়গায় বজ্রাঘাতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বজ্রপাত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত কয়েক বছর ধরে বজ্রপাতের প্রবণতা যে যে জায়গায় বেড়ে গিয়েছে, সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। তাঁরা নেপথ্যে এর কারণ হিসেবে দেখছে গাছ কাঁটা। কারণ গাছ প্রাকৃতিক ভাবেই বজ্রপাত–বিরোধী হিসেবে আচরণ করে। কিন্তু বর্তমানে গাছের জায়গায় যদি কংক্রিটের বহুতল তৈরি হয়, তা হলে বজ্রপাতের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও Asansol Durgapur