এরা পাবে বছরে ৯০০০ টাকা, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Published:

pm kisan new (1)

আনিষা চৌধুরী, কলকাতা: কৃষকদের (Farmers) জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)। রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা (PM Kisan and Krishak Bandhu Scheme) বাড়ানোর পাশাপাশি নতুন প্রকল্পে নাম নথিভুক্তির সময়সীমাও আরও ১০ দিন বাড়ানো হয়েছে। ফলে যাঁরা যোগ্য অথচ এখনও নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁরা অতিরিক্ত সময় পাবেন।

এইবার মিলবে ৯০০০ টাকা

কৃষকদের আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্যতার ভিত্তিতে কৃষকদের বছরে ৪,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। পাশাপাশি, PM-KISAN-এর সুবিধাভোগী কৃষকদের ক্ষেত্রে কেন্দ্রের ৬,০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ৩,০০০ টাকা যোগ হলে বছরে মোট ৯,০০০ টাকা পাওয়ার সুযোগ থাকবে। এই অর্থ কৃষকরা নিজেদের কৃষিকাজে ব্যবহার করতে পারবেন।

কৃষিমন্ত্রীর বক্তব্য

এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, “সর্বনিম্ন ৪০ শতক জমি থাকলে ৪,০০০ টাকা, যাঁদের ৪০ শতকের বেশি জমি আছে, তাঁদের ৬,০০০ টাকা এই প্রকল্পের উপভোক্তা হিসেবে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ৩,০০০ টাকা এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৬,০০০ টাকা দেওয়া হবে। তবে PM-KISAN ও কৃষক বন্ধু এই দুই প্রকল্পের সুবিধা সবাই একসঙ্গে পাবেন না। একই পরিবারের একাধিক উপভোক্তা একসঙ্গে PM-KISAN এবং কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হতে পারবেন না।”

এই প্রকল্পগুলির সুবিধা কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না। টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা পূরণের নির্দিষ্ট কয়েকটি শর্ত প্রযোজ্য থাকবে। PM-KISAN এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা একই পরিবারের একাধিক সদস্যের নামে একসঙ্গে পাওয়ার সুযোগ থাকবে না, কৃষিমন্ত্রীর বক্তব্যে সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্তির সময়সীমাও আরও ১০ দিন বাড়ানো হয়েছে। ফলে যাঁরা এখনও আবেদন বা নাম নথিভুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি, তাঁরা এই অতিরিক্ত সময়ের মধ্যে তা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: পুজোর আগেই এদের ৫০০ টাকা ভাতা বাড়াল সরকার

নতুন আর্থিক সহায়তার ক্ষেত্রে কৃষকদের যোগ্যতা, জমির পরিমাণ এবং ইতিমধ্যে তাঁরা কোনও কেন্দ্রীয় বা রাজ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা ও শর্ত দেখে নেওয়া প্রয়োজন।

google button