অপরাধীদের মাথায় বাজ! কাল থেকে রাজ্যে কার্যকর গুণ্ডা দমন আইন, কোন কাজে শাস্তি?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যে প্রতিষ্ঠা পেয়েছে আইনের শাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে কঠোর শাস্তি পাচ্ছেন দোষীরা (Control Of Anti-Social Activities)! এরই মাঝে সম্প্রতি বিধানসভায় গুন্ডা দমন বিল পাস করিয়ে নিয়েছে রাজ্য সরকার (Government Of West Bengal) । আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই বাংলায় কার্যকর হয়ে যাচ্ছে সেই গুন্ডা দমন আইন। এখন প্রশ্ন, এই বিশেষ আইনের অধীনে কোন কোন ভুল করলেই গ্রেফতার হতে হবে?

এক নজরে দেখে নিন গুন্ডা দমন আইন

গত 29 জুন, বিধানসভায় পাস হয়ে গিয়েছে গুন্ডা দমন বিল। সেই জোড়া বিল পাস করার পরই এবার চালু হয়েছে গুন্ডা দমন আইন। সোমবার থেকে তা কার্যকর হয়ে গেলে এবার থেকে অশান্তির আঁচ পাওয়া মাত্রই গ্রেফতার করতে পারবে পুলিশ। একই সাথে সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করলে দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিধানসভা কক্ষে দাঁড়িয়ে এই নতুন আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বলে রাখা প্রয়োজন, পাস হয়ে যাওয়া নতুন বিল অনুযায়ী, এবার থেকে আইন-শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে হিংসাত্মক বিক্ষোভের ক্ষেত্রে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়াও সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করা হলে সরাসরি সম্পত্তি বাজেয়াপ্ত হবে দোষীর। এক কথায় বলতে গেলে, এবার থেকে রাজ্যে অপরাধ করার আগে অন্তত একশো বার ভাবতে হবে দোষীদের।

অবশ্যই পড়ুন: রাজ্যে সরকারি হাসপাতালে বন্ধ হল চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

প্রসঙ্গত, এখানে গুন্ডা বলতে সাধারণত কোনও নির্দিষ্ট অপরাধী, অপরাধিদের গ্যাং বা গ্রুপ, সিন্ডিকেটের সদস্য বা নেতাদের বোঝানো হচ্ছে। এই ধরনের ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিরা যদি অপরাধমূলক কাজ করে থাকেন বা কাজে সাহায্য কিংবা ইন্ধন যোগান সেক্ষেত্রেও শাস্তির আওতায় আসতে হবে তাঁদের।