মাদ্রাসার সামনে দুর্গাপুজোর গেট, হাসনাবাদে বিক্ষোভ মুসলিমদের

Published:

Hasnabad

প্রীতি পোদ্দার, কলকাতা: মাদ্রাসার সামনে দুর্গাপুজোর গেট বানানো নিয়ে ধুন্ধুমার, মুসলিম সম্প্রদায়ের হই হট্টগোলে চরম চাঞ্চল্যকর পরিস্থিতি হাসনাবাদে (Hasnabad)। এদিকে ধর্মীয় কারণে ঝামেলার (Durga Puja Gate Controversy) আঁচ টের পেতেই এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয়েছিল পুলিশ প্রশাসন। যাতে কোনো ধর্মীয় বা সামাজিক সম্প্রীতি নষ্ট না হয় এবং কোনো ধরণের আইনশৃঙ্খলা জনিত সমস্যা না ঘটে, তার জন্য নজর রাখা হচ্ছে স্থানীয়দের উপর।

দুর্গাপুজোর গেট বানানো নিয়ে ধুন্ধুমার

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত মাখালগাছা মাদ্রাসা চত্বরে। ওই এলাকায় হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই বসবাস করে। আগত দুর্গাপুজো উপলক্ষে ইতিমধ্যেই ওই এলাকায় তোড়জোড় শুরু হয়েছে। এদিকে গত বুধবার মাদ্রাসা গেটের সামনে দুর্গাপূজার গেট তৈরি করাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে একটি বিবাদ ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মুসলিমদের দাবি এখানে কোনো পুজোর গেট বানানো যাবে না। রীতিমত শোরগোল শুরু শুরু হয়ে যায় এই বিষয় নিয়ে। আর সেই ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কটাক্ষ নেটিজেনদের একাংশ

জানা গিয়েছে, এলাকায় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপস্থিত হয়েছিল পুলিশ প্রশাসন। সামান্য পুজোর গেট করা নিয়ে যাতে কোনো ধর্মীয় অশান্তি শুরু না হয় তার জন্য নজরদারি রাখা হচ্ছে এলাকায়। এদিকে বিক্ষোভকারীদের ঝামেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে একাংশই কটাক্ষ করে বলছেন, “যারা পুজোর কটা দিন মাদ্রাসার সামনে একটা গেট সহ্য করতে পারে না,তারা হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলে কি করে? যেখানে বছরের পর বছর রাস্তা আটকে নামাজ পড়া, দিনে ৫ বার আজান হিন্দুরা সহ্য করছে।”

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় চিনা মাঞ্জার আতঙ্ক রুখতে বড় প্রস্তুতি কলকাতা পুলিশের, আসছে বিশেষ ড্রোন

এদিকে অ্যালেন পার্কে প্রথমবার দুর্গাপুজো করা নিয়েও কম বিতর্ক শুরু হয়নি বাম ও তৃণমূল নেতাদের মধ্যে। জানা গিয়েছে সেখানকার পুজো উদ্যোক্তা হল কলকাতা সনাতনী সঙ্ঘ। সারা শহর জুড়ে টিজার হোর্ডিং পড়েছে, ‘কে আসছে?’। এই পুজো প্রসঙ্গে নানা মতবিরোধ শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “খ্রিস্টান ছাড়া কেউ পার্ক স্ট্রিটে অনুষ্ঠান করবে না, এমন ব্যাপার নয়। তবে কিছু চালু অভ্যাস আছে, হঠাৎ করে কেনই বা বিজেপিরা পার্ক স্ট্রিটে পুজো করতে ছুটল। তাহলে ২৫ ডিসেম্বর তুলসীপূজন জাতীয় কিছু হবে না তো?”