রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়বে ৫%, সপ্তম পে কমিশনের শর্ত ও নিয়ম ঘোষণা নবান্নর

Published:

7th Pay Commission

সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে জরুরি তথ্য দিল নবান্ন (Nabanna)। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ, সপ্তম বেতন পে কমিশন গঠন হওয়ার অপেক্ষা করছিলেন সকলে। এরই মাঝে সপ্তম পে কমিশনের পথে আরও এক ধাপ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। নবান্নের বিজ্ঞপ্তিতে কমিশনের ‘শর্তাবলি ও কার্যপরিধি’ স্পষ্ট করা হয়েছে। কী কী বলা হয়েছে তাতে? চলুন জেনে নেবেন।

সপ্তম বেতন পে কমিশন নিয়ে বড় পদক্ষেপ সরকারের

জানা গিয়েছে, ন্যূনতম বেতন, ৩ শতাংশের বদলে অন্তত ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন কাঠামোর সামঞ্জস্য, ডিএ নির্ধারণ, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা পুনর্বিবেচনার বিষয় রাখা হয়েছে। অবসরকালীন সুবিধা, ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের ইনক্রিমেন্ট এবং ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে পরিবর্তনের বিষয়ও রয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় ১৭ টি নতুন রেল রুটের কাজ শুরু, কোথায় কোথায়? প্রকাশ্যে এল তালিকা

ন্যূনতম বেতন নির্ধারণে পাঁচ সদস্যের পরিবার এবং দৈনিক ৩৪৯০ ক্যালোরির পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। বর্তমান ৮-১৫-২৪ বছরের বদলে ৫-৮-১২-১৮-২৪ বছরের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট কাঠামোর প্রস্তাবও রয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য ২০২৭ সালে সপ্তম পে কমিশন কার্যকর করা। তবে চূড়ান্ত বেতন ও ভাতা কতটা বাড়বে, তা সবটাই নির্ভর করবে কমিশনের সুপারিশ এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর।

ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এদিকে মহার্ঘ্য ভাতা নিয়েও বড় তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকার এই সপ্তাহে দুর্গাপূজা উৎসবের আগেই, ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার সময়সীমা নিয়ে কাজ করছে বলে জানানোর পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।রাজ্য অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে তাঁদের সংশোধিত মূল বেতনের ৩৮% হারে মহার্ঘ ভাতা (ডিএ ) পাবেন এবং যোগ্য অবসরপ্রাপ্তদের পেনশনও সংশোধিত হারে গণনা করা হবে।