সাঁতরাগাছি থেকে রাজস্থানের নতুন ট্রেন ঘোষণা রেলের, জানুন সময়সূচি ও রুট

Published:

Indian Railways approves santragachi to khatipura weekly new train

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যবাসীর জন্য চরম সুখবর। এবার সাঁতরাগাছি থেকে এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে রাজস্থান (Indian Railways)। ঘুরে আসতে পারবেন থর মরুভূমি থেকেও। হ্যাঁ, যাত্রীদের সুবিধার্থে এবার সাঁতরাগাছি থেকে সরাসরি রাজস্থানের খাতিপুর পর্যন্ত একটি বিশেষ সাপ্তাহিক ট্রেন চালু করার অনুমোদন দিয়েছে রেল। এই ট্রেনটি সপ্তাহে একটি মাত্র দিন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে রাঁচি হয়ে নিজ গন্তব্যে পৌঁছবে।

সপ্তাহে কোন দিন চলবে এই বিশেষ ট্রেনটি?

রেল সূত্রে খবর, ট্রেন নম্বর 18061 সাঁতরাগাছি-খাতিপুরা ভায়া রাঁচি সাপ্তাহিক যে ট্রেনটি চালু হতে চলেছে সেটি প্রত্যেক সপ্তাহের বুধবার সাঁতরাগাছি স্টেশন থেকে দুপুর 2টো 15 মিনিটে ছেড়ে পরের দিন 11 টায় রাজস্থানের খাতিপুরা স্টেশনে পৌঁছবে। একইভাবে এই ট্রেনটি ফেরার পথে প্রত্যেক শুক্রবার খাতিপুরা স্টেশন থেকে সকাল 9টা 20 মিনিটে ছেড়ে পরের দিন সাঁতরাগাছি স্টেশনে ঢুকবে।

বলাই বাহুল্য, বাংলা থেকে বিহার এবং রাজস্থানে কাজের সন্ধানে যাওয়া বিভিন্ন পরিযায়ী শ্রমিক ও ভ্রমণপ্রিয় মানুষের কথা চিন্তা করেই সাঁতরাগাছি স্টেশন থেকে এই বিশেষ ট্রেনটি চালু করতে চলেছে ভারতীয় রেল। যা খবর, এই ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে রাজস্থানের খাতিপুরা যাওয়ার পথে টাটানগর, রাঁচি, টোরি, বান্দিকুই এর মতো বেশ কিছু স্টেশন অতিক্রম করবে। মূলত শহরের সাথে রাজস্থানের যোগাযোগ সহজতর করতেই এই ট্রেনটি চালানোর ভাবনা রেলের।

অবশ্যই পড়ুন: সাফল্যের মুখ দেখতেই ফের চোটের ধাক্কা! ক্র্যাচ নিয়ে হাঁটছেন বরুণ, আশা শেষ KKR-র?

প্রসঙ্গত, ভারতীয় রেলের তরফে সাঁতরাগাছি থেকে রাঁচি হয়ে রাজস্থান পর্যন্ত যে ট্রেনটি চালানো হবে সেটি একটি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে থাকছে আধুনিক LHB কোচ। আর পাঁচটা সাধারন এক্সপ্রেস ট্রেনের মতোই হবে এই ট্রেনের ভাড়া। রেল আধিকারিকদের দাবি, সাঁতরাগাছি থেকে এই বিশেষ সাপ্তাহিক ট্রেনটি একবার চালু হয়ে গেলে রাজস্থানে যাওয়া আসা নিয়ে আর সমস্যায় পড়তে হবে না যাত্রীদের।

google button