এ বছরই শেষ হচ্ছে কাজ, কবে খুলবে নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন? জানুন তারিখ

Published:

Kavi Subhash Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর খুলতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro)। নতুন বছরে একেবারে নতুন রূপে মেট্রো স্টেশনটি খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল বোর্ড। জানা যাচ্ছে, আগামী বছরের পহেলা জানুয়ারি এই স্টেশনটিকে যাত্রীদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে (Kolkata Metro)। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে বৃষ্টি তার বাড়বাড়ন্ত দেখিয়েছে তাতে দফায় দফায় আটকে গিয়েছে নতুন স্টেশন তৈরির কাজ। কাজেই শেষ পর্যন্ত স্টেশন তৈরির কাজ সম্পন্ন করে পহেলা জানুয়ারি তা উদ্বোধন করা যাবে কিনা এ বিষয়ে নতুন করে তৈরি হয়েছে সংশয়। তবে লক্ষ্য পূরণ করতে যথাযথ চেষ্টা করছে রেল।

দ্রুত গতিতে চলছে কাজ

মেট্রো রেল সূত্রে খবর, রেল বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী পহেলা জানুয়ারির মধ্যেই ওই স্টেশন উদ্বোধন করতে হবে। সে কারণেই দ্রুত গতিতে শুরু হয়েছিল পুরনো স্টেশনটি ভাঙার কাজ। বর্তমানে সেই কাজ শেষ করে নতুন করে স্টেশন তৈরি হচ্ছে। কর্মীরা হাত চালিয়ে কাজ করছেন। এ নিয়ে মেট্রো রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় অরেঞ্জ লাইনে মেট্রো ফাঁকা হয়ে গিয়েছে। বিগত মাসগুলিতে নিউ গড়িয়া-বেলেঘাটা রুটে মেট্রো চালাতে প্রচুর লোকসান হয়েছে রেলের।

ওই রেল কর্মকর্তার দাবি, এর আগে বেশিরভাগ মেট্রোযাত্রী মেট্রোতে উঠতেন নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় মেট্রো যাত্রীর সংখ্যায় কার্যত ধস নেমে যায়। সবদিক থেকেই লোকসান বাড়ছে মেট্রো রেলের। ঠিক সে কারণেই যত দ্রুত সম্ভব এই স্টেশনের কাজ সম্পূর্ণ শেষ করে দ্রুত যাত্রী পরিষেবা শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, এ বছরের শেষের দিকেই সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। আর সেটা হয়ে গেলে পহেলা জানুয়ারি নতুন স্টেশন উদ্বোধনে আর বাধা থাকবে না।

আরও পড়ুন: পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডে ঢুকে হামলা জঙ্গিদের, ২১ ঘন্টার গুলির লড়াইয়ে নিহত ৩১

উল্লেখ্য, এর আগে গত বছরের 28 জুলাই, মেট্রোর ব্লু লাইনের কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ায় তড়িঘড়ি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ওই স্টেশন। বন্ধ হয়েছিল যাত্রী পরিষেবা। এরপরই রেল বোর্ডের সিদ্ধান্তে ভেঙে ফেলা হয় গোটা স্টেশনটিকে। এবার যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে ধাপে ধাপে তৈরি হচ্ছে নতুন স্টেশন।