সহেলি মিত্র, কলকাতা: বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে অবশেষে বাংলার কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে বলে মনে হচ্ছে। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা সত্ত্বেও কেন এখনো অবধি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই নিয়ে ক্ষুব্ধ সকলে। ঢুকবে সেই নিয়ে উঠছিল প্রশ্ন। যদিও আজ শুক্রবার সকলের সেই ইচ্ছেপূরণ হতে চলেছে বলে মনে হচ্ছে। এই নিয়ে বিশেষ পোস্ট করলেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
আজই বকেয়া পাবেন অবসর প্রাপ্তরা?
মলয় মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম ১৭ জুলাই শুক্রবার থেকে সোমবারের মধ্যে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনারদের বকেয়া ডিএ ব্যাঙ্কে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে। তবে না আঁচলে বিশ্বাস নেই।’
আরও পড়ুনঃ জন্ম-মৃত্যুর সার্টিফিকেট নিয়ে আরও কড়াকড়ি, নয়া নিয়ম পশ্চিমবঙ্গ সরকারের
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের আনুমানিক বকেয়া DR-এর ৫০ শতাংশ প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু কোথায় টাকা? প্রশ্ন তুলেছিলেন সরকারি আধিকারিকরা। অনেকে অনেক কিছু বলেছিলেন। একজন লিখেছিলেন, ‘এটা ঠিক কি ধরনের সরকার চলছে আমারা ঠিক বুঝতে পারছি না।’ অন্য আরেকজন বলেছিলেন, ‘সরকার ২২ তারিখে কি হয় তার জন্য অপেক্ষা করছে।আইন বাঁচানোর জন্য অর্ডার বের করেছে। এটাই আমার ধারণা।’
কী বলেছে সরকার?
সম্প্রতি বাংলার বিজেপি সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। রাজ্যের অর্থ দফতরের তরফে ৭ জুলাই প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, ROPA 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (DR) দ্রুত মেটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে অতীতের পেনশন বিতরণের সম্পূর্ণ তথ্য না থাকায় বকেয়া DR প্রদানে বিলম্ব হচ্ছে। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ২০০৮ থেকে ২০১৯ সময়কালের আনুমানিক বকেয়া DR-এর ৫০ শতাংশ প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। পরে ব্যাঙ্ক থেকে যাচাইকৃত তথ্য পাওয়ার পর অবশিষ্ট বকেয়া DR পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।










