২ অক্টোবর কম চলবে মেট্রো, ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা 

Published:

সহেলি মিত্র, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য রইল জরুরি খবর। গান্ধী জয়ন্তীতে (Gandhi Jayanti 2026) পরিষেবা নিয়ে বড় ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আপনিও যদি আগামীকাল ২ অক্টোবর মেট্রোতে করে কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে বিপদে পড়তে পারেন। কারণ গান্ধী জয়ন্তী উপলক্ষে শুক্রবার কলকাতা মেট্রো ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে কম ট্রেন চালাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গান্ধী জয়ন্তীতে কম মেট্রো চলবে

সূত্রের খবর, প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। ব্লু লাইনে ১০৮টি আপ এবং ১০৮টি ডাউন সার্ভিস সহ মোট ২১৬টি ট্রেন চলাচল করবে, অন্যদিকে গ্রিন লাইনে ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন সার্ভিস সহ ২১২টি ট্রেন চলবে। এছাড়াও ইয়েলো লাইনে ১১০টি সার্ভিস চালানো হবে, যার মধ্যে ৫৫টি আপ এবং ৫৫টি ডাউন সার্ভিস রয়েছে, অন্যদিকে পার্পল ও অরেঞ্জ লাইনের ট্রেনগুলো যথারীতি চলবে।

এক নজরে মেট্রোর সময়সূচি ও খুঁটিনাটি

আপনাদের জানিয়ে রাখি, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে ব্লু লাইন চলাচল করে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর উভয় স্টেশন থেকেই প্রথম মেট্রো পরিষেবা সকাল ৬:৫০ মিনিটে শুরু হয়, এবং শেষ ট্রেনটি সাধারণত রাত ১০:৩০ মিনিটে ছেড়ে যায়। গ্রিন লাইন হাওড়া ময়দানকে সল্ট লেক সেক্টর V-এর সঙ্গে সংযুক্ত করে। এই দুটি স্টেশন থেকেই প্রথম মেট্রো পরিষেবা সকাল ৭টা থেকে শুরু হয় এবং শেষ ট্রেনটি রাত ১০টায় ছেড়ে যায়।

আরও পড়ুন: হুমায়ুনকে ‘ঝোঁকাতে’ আজ রেজিনগরে আসছেন শুভেন্দু, বদলাবে ভোটের সমীকরণ?

অন্যদিকে ইয়েলো লাইন নোয়াপাড়া এবং জয় হিন্দ (বিমানবন্দর)-এর মধ্যে চলাচল করে। নোয়াপাড়া এবং জয় হিন্দ (বিমানবন্দর) উভয় স্টেশন থেকেই প্রথম ট্রেনটি সকাল ৭টায় ছাড়ে, আর শেষ ট্রেনটি রাত ৯:৪০ মিনিটে ছাড়ে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন পার্পল ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।

google button