ডিম, বেগুন খেয়ে এবার কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চাইলেন মহুয়া, সারা দেবে আদালত?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য ডিম হামলার শিকার হয়েছেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। যে ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে FIR দায়ের করিয়েছেন তিনি। তবে মহুয়ার অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ব্যবস্থা নিলেও তাঁর FIR-কে সেভাবে গুরুত্ব দিচ্ছে না প্রশাসন। সেই মর্মে এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচের আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছেন তিনি।

মহুয়াকে রক্ষাকবচ দেবে আদালত?

গত পহেলা জুলাই নদীয়ার কালীগঞ্জে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে একটি দলীয় কর্মীসভায় হাজির হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। আর সেখানে পৌঁছতেই দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সড়কে দাঁড়িয়ে মহুয়াকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, মহুয়াকে লক্ষ্য করে পার্টি অফিসের জানাল দিয়ে পচা ডিম ছুড়তে থাকেন তাঁরা। যেই ঘটনার লাইভ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ।

তৃণমূল নেত্রীর অভিযোগ, শুধু ডিম নয়, বরং তাঁকে লক্ষ্য করে কাদা এমনকি বেগুনও ছোঁড়া হয়েছিল। এদিকে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছিল। এরপরই হামলাকারীদের বিজেপির লোক বলে দাবি করেন মহুয়া। একই সাথে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচের আবেদন জানালেন তৃণমূল সাংসদ।

অবশ্যই পড়ুন: এন্ট্রি নেবেন বৈভব! ইংল্যান্ডকে হারাতে দ্বিতীয় ম্যাচে এই একাদশ নামতে পারে ভারত

সূত্রের যা খবর, আদালতের কাছে রক্ষাকবচের আবেদন জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন তৃণমূল নেত্রী। এখন প্রশ্ন সেই আবেদনে সম্মতি দিয়ে মহুয়া মৈত্রকে কি শেষ পর্যন্ত রক্ষাকবচ দেবে কলকাতা হাইকোর্ট? সবটাই বোঝা যাবে সময়ের সাথে সাথে। যদিও আপাতত এ নিয়ে কোনও মন্তব্য করেননি হাইকোর্টের বিচারপতিরা!