“৪% DA দেব বলেছিলাম…’ বাজেটে ঘোষিত মহার্ঘ ভাতা নিয়ে বড় মন্তব্য মমতার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বাংলার সমস্ত সরকারি কর্মচারীকে উপহার বাবদ 4 শতাংশ মহার্ঘ ভাতা (Dearness allowance) দেওয়ার ঘোষণা করেছিল সরকার। যা নিয়ে পরবর্তীতে কর্মীদের আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্যের কর্মচারীদের DA বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের কোর্টেই কার্যত বল ঠেলেলন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাজেটে 4 শতাংশ DA ঘোষণা করা হয়েছিল। তবে সেই DA কার্যকর করার যে ফাইল রয়েছে তা নির্বাচন কমিশন আটকে রেখেছে।”

নির্বাচন কমিশনের কাঁধে দায় চাপালেন মমতা!

আজ তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর হয়ে ভোট চাইতে ব্যারাকপুরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই এক সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। ওই সভাতে দাঁড়িয়েই মমতা বলেন, “বাজেটে 4 শতাংশ DA দেব ঘোষণা করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল আটকে রেখে দিয়েছে। আমি বলব, অন্তত কর্মীদের স্বার্থে ফাইল ছাড়ুন। এটা আপনাদের আটকে রাখার কথা নয়। এই ঘোষণা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই হয়েছে।”

বলাই বাহুল্য, এদিন ব্যারাকপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে প্রার্থী রাজ চক্রবর্তীর জন্য ভোট চাওয়ার পাশাপাশি মহার্ঘ ভাতা নিয়ে বড় প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বললেন, “রাজ্য সরকারি কর্মীদের ইতিমধ্যেই 25 শতাংশ DA দিয়ে দেওয়া হয়েছে। বর্ধিত 4 শতাংশ মহার্ঘ ভাতা তাঁরা এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন। আমরা যা কথা দিই সেটা রাখি।”

অবশ্যই পড়ুন: রসগোল্লা খেয়েই প্যারালাইসড বছর ৩৫-র ব্যক্তি, কেন হল এমন? ব্যাখ্যা দিলেন চিকিৎসক

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের বাজেট অধিবেশন চলাকালীন রাজ্য সরকারি কর্মীদের নতুন করে 4 শতাংশ DA দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে ঘোষিত DA নিয়ে কোনও আদেশ জারি করেনি সরকার। এ নিয়ে অবশ্য বিভিন্ন ভোট কর্মী সংগঠন ও সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, ভোটের আগে রাজ্যকে DA নিয়ে নতুন নির্দেশ জারি করতে বাধা দিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে এই ঘটনাকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিভিন্ন দল।