অভিষেকের বাড়িতে পাথর হামলা, ভিডিও পোস্ট করে বিজেপিকে আক্রমণ তৃণমূল সাংসদের

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: আর ডিম থেরাপি নয়, এবার অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে রীতিমত ছোড়া হল পাথর। অভিযোগ, মাথায় হেলমেট, বাইকে চেপে এসে রাস্তা থেকে বড় পাথর (Stone) তুলে ছুড়ে মেরেছিলেন ওই ব্যক্তি, ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ্যে নিয়ে এসেছে অভিষেক নিজেই। আর এই ঘটনায় এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর প্রশ্ন, বিধানসভায় সদ্য পাশ হওয়া পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল তথা গুন্ডা দমন বিল আদতে কি সকলের জন্য প্রযোজ্য হবে?

অভিষেকের বাড়িতে ছোড়া হল পাথর!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে যে, হেলমেট পরা এক ব্যক্তি বাইকে চেপে এসে তাঁর বাড়ির সামনে দাঁড়ান। বাইক থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট তুলে বাড়ির দিকে ছুড়ে মারেন। ইটটি মাটিতে পড়ে গেলে ফের তুলে ছুড়ে মারেন ওই ব্যক্তি। তারপর বাইক নিয়ে চম্পট দেন। অভিষেকের অভিযোগ, সকালে তাঁর বাড়িতে এভাবেই হামলা হয়েছিল। ইট লেগে বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। আর এই গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর এই বাড়িতে পরিবারের বাকি সদস্যরা থাকেন, তাঁরা এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন এবং চিন্তিত। তাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে তিনি একাধিক প্রশ্ন তুলে ধরেছেন। বিজেপি সরকারকে উদ্দেশ্য করে তিনি জিজ্ঞেস করেছেন ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে ওই ব্যক্তি হামলা চালিয়েছিল? এছাড়াও বিধানসভায় সদ্য পাশ হওয়া পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল অর্থাৎ গুন্ডা দমন বিল কি আদতেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সমানভাবে প্রযোজ্য হবে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক।

আরও পড়ুন: গ্যাসের পর অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, দেখুন নতুন রেট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাথর ছোড়ার এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি পুলিশও এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। ফলে এখনও সেই ঘটনার প্রকৃত কারণ, হামলাকারীর পরিচয় কিছুই জানা যায়নি। সবটাই তদন্তের পরই স্পষ্ট হবে। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই কর্মসূচির আগে অভিষেকের বাড়িতে এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

google button