নেপালে স্থগিত হয়ে গেল উদ্ধার কাজ, আর ফেরার আশা নেই মুকুল রায়ের পুত্রবধূর!

Published:

Nepal flash floods

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেপালের (Nepal) বিপর্যয়ের এক মাসেরও বেশি সময় কেটে গেলেও বাড়ি ফেরেননি মুকুল রায়ের (Mukul Roy) পুত্রবধূ শর্মিষ্ঠা রায় ভৌমিক। স্ত্রীকে নিয়ে চিন্তায় ভেঙে পড়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। এর আগে জীবন সঙ্গিনীকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বর্তমানে চলছে সেই প্রস্তুতি। আর তার মধ্যেই শর্মিষ্ঠার ফেরার আশা একপ্রকার শেষই হয়ে গেল বলা যায়! কারণ, নেপালে উদ্ধার ও তল্লাশি অভিযান স্থগিত করে দিয়েছে সরকার। কাজেই, প্রতিবেশী দেশটিতে নিখোঁজ হওয়া ভারতীয়দের তালিকাতে থাকলেও শর্মিষ্ঠা আর ফিরবেন কিনা তা নিয়ে এবার প্রশ্নটা বড় আকার নিল।

আদৌ ফিরবেন শর্মিষ্ঠা?

এক ছেলে, এক মেয়েকে বাবার কাছে রেখে দিয়ে কলকাতার এক পর্যটন সংস্থার সাথে মানস সরোবরে তীর্থ করতে গিয়েছিলেন শর্মিষ্ঠা রায় ভৌমিক। জানা যায়, নেপালের কাছ থেকে চিনের ভিসা হাতে পাওয়ার পর মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তাঁদের। এর আগে শুভ্রাংশু জানিয়েছিলেন, নেপালে যেদিন বিপর্যয় নামল অর্থাৎ 26 আগস্ট চিন সীমান্তে পৌঁছে যাওয়ার কথা ছিল শর্মিষ্ঠাদের। শেষবারের মতো তাঁর সাথে যখন কথা হয়েছিল, সেই সময় চিন সীমান্তে নিরাপদে পৌঁছে গিয়েছিলেন শর্মিষ্ঠা। এরপর থেকে আর তাঁর সাথে যোগাযোগ করতে পারেননি শুভ্রাংশু।

স্ত্রীকে ফিরিয়ে আনতে এর মধ্যে দুবার মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেছিলেন মুকুল পুত্র। সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে দ্রুত তাঁর দুই সন্তানের মাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। রাজ্য সরকারের তরফেও নিয়মিত বিদেশ মন্ত্রকের মাধ্যমে নেপাল সরকারের সাথে যোগাযোগ রাখা হয়েছিল। কিন্তু তাও শর্মিষ্ঠা রায়ের খোঁজ পাওয়া যায়নি। যদিও সরকার শুভ্রাংশুদের আশ্বস্ত করেছে, তাঁর স্ত্রীকে খুঁজে নিয়ে আসা হবে! তারপর বহুদিন কেটে গেলেও খোঁজ পাওয়া যায়নি শর্মিষ্ঠার। এমতবস্থায়, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখতে চলেছেন মুকুল পুত্র।

আরও পড়ুন: রান্নার পর গ্যাস সিলিন্ডার ফেরত দিলেই পাবেন কড়কড়ে ৫০০ টাকা, জানুন কীভাবে

উল্লেখ্য, নেপালে ভয়াবহ বিপর্যয় অর্থাৎ হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত 1455 জনের। এছাড়াও আহত হয়েছেন অনেকেই। খোঁজ পাওয়া যাচ্ছে না প্রায় 5300 মানুষের। সেই তালিকায় নাম রয়েছে শর্মিষ্ঠা রায় সহ 189 জন ভারতীয়র। তাঁদের খুঁজে দেশে ফিরিয়ে আনতে তৎপর নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে ক্রমাগত নেপাল প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে বিদেশ মন্ত্রক।

google button