১০০ কোটি বিনিয়োগ করে বক্সা দুর্গে তৈরি হবে নেতাজি সংগ্রহশালা, বড় উদ্যোগ রাজ্য সরকারের

Published:

Netaji

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে নেতাজির (Netaji) অপমান। এই অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির সাংসদ অনন্ত মহারাজ নিজে প্রকাশ্যে নেতাজিকে অপমান করেছেন। এমনকি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার নেতাজির সম্মান রক্ষার্থে বিরাট সিদ্ধান্ত গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। বক্সা টাইগার রিজার্ভের ঐতিহাসিক বক্সা দুর্গে এবার গড়ে উঠতে চলেছে চলেছে নেতাজির স্মৃতিবিজড়িত সংগ্রহশালা।

নেতাজিকে নিয়ে বড় উদ্যোগ রাজ্যের

জানা গিয়েছে, রাজ্য সরকার এবার মোট ১০০ কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প রূপায়ণ করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সহ রাজ্যের অন্যান্য মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই উদ্যোগ। বুধবার মন্ত্রিসভায় রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বিশাল লামা নিজেই এই প্রস্তাবের কথা জানান। তার পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবুজ সংকেত দিয়েছেন। এমনকি প্রশাসনিক এক আধিকারিক জানিয়েছেন, “ঐতিহাসিক বক্সা দুর্গ ব্রিটিশ আমলে বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু এক সময় এখানে বন্দি ছিলেন। তবে নতুন প্রকল্পের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের সম্মান জানানো হবে।”

আসলে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ মনীষীদের বিভিন্নভাবে অপমান করা হচ্ছে বলেই অভিযোগ। এমনকি শিলংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুরের মতো অভিযোগ উঠেছে খাসি ছাত্র সংগঠনের বিরুদ্ধে। তারপরেই দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। পাশাপাশি পশ্চিমবঙ্গে নেতাজির অপমান নিয়ে চলছে প্রতিবাদ।

আরও পড়ুন: টুলু মণ্ডলের রক্ষাকবচের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যগুলি মোটেও ভালোভাবে নেয়নি রাজ্যের বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, নেতাজির অপমান মানেই গোটা ভারতবাসীর অপমান। তাই নেতাজির অপমান করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। এদিকে রাজ্যের সমস্ত বিধানসভা এলাকায় বিধায়কদের জন্য নেতাজি সেবাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেই সেবাকেন্দ্রগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে ৩০ হাজার টাকা করে উন্নয়নের জন্য দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে অনন্ত মহারাজ প্রকাশ্যে ক্ষমা চাইলেও ক্ষোভের আগুন কমেনি অনুগামীদের মধ্যে। সেই কারণেই রাজ্য সরকারের বড়সড় উদ্যোগ।