জলপথে জুড়ল হুগলি-উত্তর ২৪ পরগনা, চুঁচুড়া থেকে শুরু ফেরি পরিষেবা

Published:

Hooghly

প্রীতি পোদ্দার, কলকাতা: হুগলি (Hooghly) ও উত্তর ২৪ পরগনার (South 24 Parganas) যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এবার জলপথে নতুন ফেরি পরিষেবা (Ferry Service) চালু করতে চলেছে প্রশাসন। পালাবদলের পরেই রাজ্যে বিজেপি সরকার একের পর এক উন্নত পদক্ষেপ নিয়ে চলেছে জনগণের স্বার্থের কথা মাথায় রেখে। আর এবার জলপথে পরিবহণ ব্যবস্থাকে টার্গেট করা হয়েছে। যাতায়াতের উন্নতির কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। চুঁচুড়ায় (Chinsurah) তৈরি হল নয়া ফেরি ঘাট।

জলপথে নয়া ফেরি সার্ভিস

সড়ক ও রেলপথ ছাড়াও যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভরসা হল ফেরি পরিষেবা। নদী তীরবর্তী জেলাগুলিতে হাজার, হাজার মানুষ এই ফেরি সার্ভিসের মাধ্যমে নিজের কর্মস্থল, স্কুল, কলেজ যাতায়াত করেন। সেক্ষেত্রে গঙ্গার দুই পাড়ের বাসিন্দাদের কাছে এই ফেরি সার্ভিস জলপথে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। এমতাবস্থায় উত্তর চব্বিশ পরগণার সঙ্গে জলপথে হুগলির যোগাযোগ গরিফার ফেরি সার্ভিস চালু করল বিজেপি সরকার। সম্প্রতি হুগলি ঘাট এবং চাঁদনি ঘাট থেকে উত্তর চব্বিশ পরগণার হালিশহরের দুটি ঘাটে আসার জন্য দুটি গ্যাংওয়ে ও পনটুন জেটির উদ্বোধন করা হয়েছে। জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই এই রুটে শুরু হবে ফেরি সার্ভিস।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথীতে নাম না থাকলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড? জেনে নিন

হুগলি ও উত্তর ২৪ পরগণার মধ্যে যাতায়াত হবে আরও সহজ

হুগলির সঙ্গে উত্তর ২৪ পরগণার মধ্যে ব্যান্ডেল থেকে হুগলি ঘাট হয়ে নৈহাটি পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থা অনেক আগে থেকেই চালু ছিল। এবার চুঁচুড়া- নৈহাটি ফেরি সার্ভিসও চালু হয়ে গেল। এই জেটি দিয়ে সাইকেল থেকে শুরু করে বাইক সব নিয়ে পারাপার করা যাবে। ফলে কয়েক মিনিটেই গঙ্গা পাড় করে হুগলি এবং উত্তর চব্বিশ পরগণার মধ্যে যাতায়াত করা যাবে। যদিও এখনও শেষ হয়নি কাজ, তবে আশা করা যাচ্ছে আগামী মাসের মধ্যেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। এই নতুন ফেরি সার্ভিস প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানান, বহু মানুষ হুগলি থেকে উত্তর ২৪ পরগনায় যান। আবার ওই জেলা থেকেও কাজের জন্য বহু মানুষ হুগলিতে আসেন। তাঁদের জন্য বেশ সুবিধা হবে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলা? আজকের আবহাওয়া

প্রসঙ্গত, হুগলি নদী পেরিয়ে রায়চক ও ডায়মন্ড হারবার যাওয়ার জন্য যাত্রীদের সুবিধার্থে হলদিয়ার কুকড়াহাটিতে নতুন গ্যাংওয়ে-সহ পল্টুন জেটির উদ্বোধন করা হয়েছে। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জেটি চালু হওয়ায় হলদিয়া থেকে কলকাতাগামী যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে বলে আশা করছে প্রশাসন। যেহেতু যাত্রীসংখ্যা দিনের পর দিন বাড়ছে তাই কুকড়াহাটির পুরনো ঘাটের পাশেই এই নতুন ঘাটটি তৈরি করা হয়েছে। দুটোই একসঙ্গে ব্যবহার করা হবে।