WBCS পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন, অ্যাডমিট কবে থেকে?

Published:

WBCS Exam 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রইল বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) তরফ থেকে এবার সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে (WBCS Exam 2026)। গত ২০২৫ সালের নভেম্বর মাসেই এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখান থেকে চলছিল আবেদন। তবে এতদিন পর্যন্ত পরীক্ষার্থীদের মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন।

সিভিল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, আগামী ১৪ জুন রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা। আর চলবে ২ টো ৩০ মিনিট পর্যন্ত। কলকাতাতেই থাকছে বেশিরভাগ পরীক্ষা কেন্দ্র। এছাড়াও রাজ্যের ২৫ টি জেলা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আর পরীক্ষার্থীরা আগামী ৪ জুন থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেহেতু ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে, তাই ১১:৩০ এর মধ্যেই পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে। তারপর বন্ধ হবে এন্ট্রি। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দেওয়া হবে। আর পরীক্ষা দিতে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং সঙ্গে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড রাখতে হবে।

আরও পড়ুন: শুল্ক বসাতেই লাগামছাড়া বাড়ছে সোনা, রুপো দাম! দেখুন আজকের রেট

জানিয়ে রাখি, ডব্লিউবিসিএস পরীক্ষা মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন দফতরের গ্রুপ এ, বি, সি বা ডি কর্মী নিয়োগের ক্ষেত্রেই হয়ে থাকে। আর এখত্রে দুটি ধাপে পরীক্ষা হয়। প্রথমে লিখিত পরীক্ষা হয়। যেটিও দুটি ধাপে হয়। একটি প্রিলিমিনারি টেস্ট, এবং পরে হয় মেইন পরীক্ষা। প্রিলিমিনারি টেস্টে পাশ করলে মেইন পরীক্ষায় বসার সুযোগ মেলে। তারপর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে পার্সোনালিটি টেস্টে বসতে হয়। এরপর মেইন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মোট নম্বরের উপর ভিত্তি করেই মেধা তালিকা প্রকাশ করা হয়। আর মেধা তালিকায় যাদের নাম থাকে তাদেরকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়।

google button