হাওড়া-দিঘা লোকাল বন্ধ করল রেল, শিয়ালদা থেকে ছাড়বে এবার?

Published:

Howrah-Digha Train

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি লোকাল ট্রেনে করে হাওড়া থেকে দিঘা (Howrah-Digha Train) যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এমনিতেই রড়ল যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে গত এপ্রিল মাসে হাওড়া থেকে দিঘা যাওয়ার একটি লোকাল ট্রেনের ঘোষণা করেছিল। তবে এবার এই ট্রেন বন্ধ করে দিল রেল। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

হাওড়া-দিঘা লোকাল ট্রেন বন্ধ করল রেল

ত এপ্রিল মাসে চালু হওয়া এই ট্রেন পরিষেবা অনেকের পছন্দের হয়ে উঠেছিল। বিশেষ করে যারা হাজার হাজার টাকা বাস, কিংবা প্রিমিয়াম এসি ট্রেনগুলিতে খরচ না করে বাজেটের মধ্যে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন তাঁদের জন্য এই ট্রেনটি দুর্দান্ত অপশন হিসেবে প্রমাণিত হয়েছিল। তবে এবার এই ট্রেনের পথচলা থেমে গেল। ট্রেন নম্বর ০৮০০৩/০৪ হাওড়া-দিঘা লোকাল আজ ১ মে, ২০২৬ থেকে আর চলবে না।

আরও পড়ুনঃ হাওড়া-দিঘা লোকাল বন্ধ করল রেল, শিয়ালদা থেকে ছাড়বে এবার?

গতকাল ৩০ এপ্রিল অবধি লাস্ট এই ট্রেন চলেছিল। তবে আজ থেকে আর এই ট্রেন চলবে না বলে খবর। যাত্রা শুরুর দিন থেকেই যাত্রী সাধারণের মধ্যে এই ট্রেন নিয়ে বিপুল সাড়া পড়েছিল। মে মাসে বন্ধ হয়ে যাবে শুনে আগেই এই ট্রেন পরিষেবা আরও বৃদ্ধি করার জন্য রেলের কাছে দাবি জানিয়েছিলেন সাধারণ মানুষ। তবে রেল সেই কথা শোনেনি। এদিকে এই নিয়ে সামাজিক মাধ্যমে নানা কথা বলেছেন।

শিয়ালাদা-দিঘা রুটে ট্রেন চালুর দাবি

সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘সাধারণত যেকোন স্পেশাল নামের ট্রেন 1/2 মাসের জন্য চালিয়ে দেখা হয়, এভাবে 1/2 দেখে, তারপর  ঠিকঠাক প্যাসেঞ্জার হলে তখন পার্মানেন্ট চালানো হয়, যেহেতু এটাতে ভালোই ভীড় হচ্ছিল অনুমান করা যায় কিছুদিনের মধ্যেই আবার চালু হবে।‘ অন্য একজন হাওড়া-দিঘা রুটে ট্রেন বন্ধ হয়ে শিয়ালদা-দিঘা রুটে ট্রেন চালানোর দাবি জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এটা ছিল সার্ভে। আবার চালু হলে তাতে টয়লেট থাকবে।’ অপর আরেকজন লিখেছেন, এই রুটে একটা এ সি লোকাল ট্রেন খুবই প্রয়োজনীয়।  অবশ্যই সেটা যেন টাইম টেবিল অনুযায়ী চলে।