সহেলি মিত্র, কলকাতাঃ ভোগান্তির পর ভোগান্তি। লোকাল ট্রেনের পর এবার বেশ কিছু দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করল রেল (Train Cancelled)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ পূর্ব রেল। আপনিও যদি এই ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে ট্রেনের টিকিট কাটার আগে দশবার ভাবুন। সেইসঙ্গে জেনে রাখুন কবে থেকে এবং কেন ট্রেন বাতিল সহ বেশ কিছু ট্রেনের যাতায়াতের ওপর নিয়ন্ত্রণ করেছে রেল।
টানা ৫ মাস বাতিল থাকবে বহু ট্রেন
দক্ষিণ পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের কাংসভাল ও ধারুহাডিহি স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে আগামী ৩ জুলাই থেকে ১৭ নভেম্বর অবধি প্রায় পাঁচ মাস প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ৫ ঘণ্টার ৩০ মিনিটের জন্য ব্লকের প্রয়োজন হবে। অর্থাৎ টানা ৫ মাস ভোগান্তির শিকার হতে হবে সাধারণ যাত্রীদের।
এক নজরে রইল তালিকা
জানা গিয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন নম্বর ১৭০০৫ হায়দ্রাবাদ-রক্সৌল এক্সপ্রেস আগামী ২ জুলাই, ৯ জুলাই, ১৬ জুলাই, ২৩ জুলাই, ৩০ জুলাই, ৬ আগস্ট, ১৩ আগস্ট, ২০ আগস্ট, ২৭ আগস্ট, ৩ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর,৮ অক্টোবর, ১৫ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ৫ নভেম্বর এবং ১২ নভেম্বর বাতিল থাকবে।
রেলের তালিকা অনুযায়ী, ট্রেন নম্বর ১৭০০৬ রক্সৌল-হায়দ্রাবাদ এক্সপ্রেস ৫ জুলাই, ১২ জুলাই, ১৯ জুলাই, ২৬ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট, ১৬ আগস্ট, ২৩ আগস্ট, ৩০ আগস্ট, ৬ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর, ২৭ সেপ্টেম্বর, ৪ অক্টোবর, ১১ অক্টোবর, ১৮ অক্টোবর, ২৫ অক্টোবর, ১ নভেম্বর,৮ নভেম্বর এবং ১৫ নভেম্বর বাতিল থাকবে।
এছাড়া ট্রেন নম্বর ১৩২৮৮ আরা-দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস এবং ১৩২৮৭ দুর্গ-আরা সাউথ বিহার এক্সপ্রেস কিছু মাস রৌরকেল্লাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ এবং রৌরকেল্লা থেকে শুরু করবে। এছাড়া রৌরকেল্লা ও দুর্গ স্টেশনের মধ্যে পরিষেবা বাতিল থাকবে।










