খরচ কয়েক কোটি, ভোল বদলে যাবে হাওড়া স্টেশনের দুই সাবওয়ের! বসবে চলমান সিঁড়ি

Published:

Howrah Station Subway

অনন্যা সরকার, হাওড়া: পুজোর আগে হাওড়া স্টেশন দিয়ে যাতায়াতকারী যাত্রী ও জেলাবাসীদের জন্য সুখবর দিল প্রশাসন। প্রায় ২৪.৬৯ কোটি টাকা ব্যয়ে হাওড়া স্টেশনের প্রধান সাবওয়ে ও ফেরি ঘাট সাবওয়ে (Howrah Station subways) আধুনিকীকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়ের সভাপতিত্বে সম্প্রতি জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই সাবওয়ে টার্মিনাল মিলিয়ে প্রায় ৪০০ মিটার পথ সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বৈঠকে। কী কী বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে, আসুন জেনে নেওয়া যাক। 

হাওড়া স্টেশনে দুই সাবওয়েকে নতুন করে সাজানোর উদ্যোগ

পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার কমিশনার, হাওড়ার জেলা ম্যাজিস্ট্রেট, কেএমডিএ-র সিইও, রেলওয়ের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।  এই বৈঠকে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩৫০ মিটার দীর্ঘ প্রধান সাবওয়ে এবং ৫০ মিটার দীর্ঘ ফেরি টার্মিনাল সাবওয়ে দুটি সংস্কার করা হবে। 

রেল স্টেশন, মেট্রো, বাস পরিষেবা এবং ফেরি টার্মিনালের মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ পথগুলির পরিকাঠামো সম্পূর্ণরূপে সংস্কার করা হবে। সাবওয়ের দেয়াল ও মেঝেতে গ্রানাইট পাথর এবং ছাদে পিভিসি (PVC) প্যানেল ব্যবহার করা হবে। এছাড়াও নতুন আলো, দিকনির্দেশক চিহ্ন, ডিজিটাল বোর্ড, পয়ঃপ্রণালী, ডাস্টবিন বসানো হবে। সাবওয়ের প্রবেশ ও প্রস্থান পথে ইস্পাত ও কাঁচের ছাউনি দিয়ে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য থাকবে সুবিধাজনক হ্যান্ডরেল।

আরও পড়ুন: বারুইপুর থেকে দিঘা যান লাক্সারি এসি স্লিপার বাসে, দেখে নিন রুট ও সময়সূচি

এছাড়া, সাবওয়েতে জল জমে গেলে তা দ্রুত বের করে দেওয়ার জন্য হাই পাওয়ারের পাম্প স্থাপন করা হবে। ফেরিঘাট সাবওয়ে এবং ৬ ও ৯ নম্বর গেটে মোট চারটি এস্কেলেটর বসানোর পরিকল্পনা করা হয়েছে। অসাধারণ চিত্রকলায় সাজানো হবে সাবওয়ের দেওয়ালগুলি। যাত্রীদের ঘোষণা শোনার ব্যবস্থাও থাকবে। নিরাপত্তার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য থাকছে আগুন ও ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সিসিটিভি (CCTV) ক্যামেরা।

আরও Howrah Subway