টাকা নিয়ে চাকরির নামে প্রতারণা, অভিষেকের PA সুমিতকে এবার অ্যারেস্ট করল গড়বেতা থানা

Published:

Sumit Roy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চাকরি দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ ছিল। তাতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) হেফাজতে নিল গড়বেতা থানা। দীর্ঘদিন ধরে নানান প্রতারণার অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পদক্ষেপ করল পুলিশ। এর আগে জমি দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল সুমিতের। সেই মতোই, গত শনিবার মেদিনীপুর আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়। আর সেই নির্দেশ মেনেই বুধবার সুমিত রায়কে হেফাজতে নিল গড়বেতা থানা।

কতদিন হেফাজতে থাকবেন সুমিত?

জানা গিয়েছে, একাধিক অভিযোগের ভিত্তিতে সবটা খতিয়ে দেখতে সুমিত রায়কে 12 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল গড়বেতা। সেই মতোই, তারা আবেদন জানায় আদালতে। তবে আদালত সর্বোচ্চ 7 দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে। অর্থাৎ আগামী এক সপ্তাহ সুমিত রায়কে গড়বেতা থানার পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে।

আদালতের নির্দেশ মেনে বুধবার, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সুমিত রায়কে নিয়ে আসা হয় গড়বেতা থানায়। এদিন পুলিশ আধিকারিকরা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে তাঁকে থানায় নিয়ে গিয়ে শোন অ্যারেস্ট করে। এর আগে জমি দুর্নীতি মামলায় সুমিতের পেছনে পড়েছিল শালবনী থানার পুলিশ। একেবারে কালীঘাটে গিয়ে মধ্যরাতে অভিষেকের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা। তবে সেখানে পাওয়া যায়নি সুমিতকে।

আরও পড়ুন: ‘জনগণ আপনাকে বিশ্বাস করবে’ রাহুল গান্ধীকে বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর

একটা দীর্ঘ সময় ফেরার থাকার পর গত সেপ্টেম্বর মাসের 10 তারিখ সুমিত রায়ের মামলায় তাঁর রক্ষাকবচ তুলে নেয় সুপ্রিম কোর্ট। বিচারপতির নির্দেশের পরই তড়িঘড়ি অভিষেকের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করে হেফাজতে নেয় CID এবং পুলিশ আধিকারিকরা। পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালিয়ে সুমিতের কাছ থেকে একাধিক বিস্ফোরক সব তথ্য পাওয়া গিয়েছে বলেই সূত্রের খবর।

google button